advertisement

পুজোর ছাড়পত্র পেতে CGO কমপ্লেক্সে হাজির স্বয়ং মা দুর্গা

Last Updated:

পুজোর ছাড়পত্র পেতে CGO কমপ্লেক্সে হাজির স্বয়ং মা দুর্গা

#কলকাতা: সিজিও কমপ্লেক্স। হামেশাই আনাগোনা সিবিআই-এর বাঘা বাঘা কর্তাদের। মাঝে মাঝে দাগী অপরাধীদের পাশাপাশি হাজিরা দিতে আসেন নামজাদা রাজনৈতিক নেতারা ৷ বৃহস্পতিবার সকালে সপরিবারে উমা হাজির হলেন সিজিও কমপ্লেক্সে ৷ উদ্দেশ্য অনুমতিপত্র সংগ্রহ ৷ অনুমতিপত্রের অভাবে আটকে দুর্গার বাপেরবাড়ি যাত্রা ৷
বোধনের আর বেশি দেরি নেই ৷ পুজোর ঢাকে কাঠি পড়ার আগে ছাড়পত্র পেতে মা দুর্গা পরিবার সহ হাজিরা দিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ৷ আমেরিকার হিউস্টন শহরে পাড়ি দেওয়ার আগে মা-কে প্রমাণ দিতে হল তিনি অ্যান্টিক নন।
আসলে, দুর্গাপুজোর জন্য বিদেশে মায়ের মূর্তি পাঠানোর আগে ছাড়পত্র নিতে মূর্তিগুলি নিয়ে CGO কমপ্লেক্সে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসে এসেছিলেন শিল্পী গৌতম পাল ৷
advertisement
advertisement
আমেরিকার হিউস্টনে আয়োজিত প্রবাসী বাঙালিদের পুজোয় প্রতিমা গড়ার বরাত পেয়েছিল গৌতম পাল ৷ ধাতুর দুর্গামূর্তি বানানোর অর্ডার দিয়েছিলেন উদ্যোক্তারা ৷ সেই মতোই গত ৫ মাস ধরে সল্টলেকের সিএল ব্লকে ধাতুর দুর্গা পরিবার বানান শিল্পী ৷ খরচ হয় প্রায় ৯ লক্ষ টাকা ৷ কিন্তু এই ধাতুর প্রতিমা বিদেশে পাঠানোর আগে দরকার পড়ে একটি ছাড়পত্রের ৷ সেই ছাড়পত্র সংগ্রহেই সিজিও কমপ্লেক্সে দুর্গার হাজিরা ৷ ধাতুর তৈরি মূ্র্তি প্রাচীন কি না তার পরীক্ষাও দিতে হল দশভূজাকে।
advertisement
পরীক্ষা-নিরীক্ষার পর সল্টলেকের সিএল ব্লকের শিল্পীর বানানো ধাতুর দুর্গাপ্রতিমাকে অবশেষে বিদেশযাত্রার ছাড়পত্র দিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এবার উমার হিউস্টন যাত্রায় আর কোনও বাধা রইল না ৷ হিউস্টন পৌঁছনোর জন্য দুগ্গা দুগ্গা বলে রেডি উমা। ২০সেপ্টেম্বর প্রবাসী বাঙালিদের অভ্যর্থনার অপেক্ষা।  সেখানে প্রবাসী বাঙালিদের মন্দিরে মা দুর্গা সহ তাঁর পুরো পরিবারকে স্থাপন করা হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর ছাড়পত্র পেতে CGO কমপ্লেক্সে হাজির স্বয়ং মা দুর্গা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement