advertisement

Garia Parlour Murder: গড়িয়ার পার্লারে মহিলাকে খুন করে আত্মঘাতী প্রেমিক! ফোন পেয়ে ছুটে এসে ভয়ঙ্কর দৃশ্য দেখলেন স্বামী

Last Updated:

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সম্পর্কের টানাপোড়েনেই এই খুন কি না, খতিয়ে দেখছে পুলিশ৷

মৃত রূপবানী দাস৷
মৃত রূপবানী দাস৷
অর্পণ মণ্ডল, গড়িয়া: গড়িয়ায় বিউটি পার্লারের মধ্যেই দিনেদুপুরে খুন হলেন এক মহিলা৷ মধ্যবয়সি ওই মহিলার উপরে হামলা চালানোর পর এক কাশ্মীরি যুবকও আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ৷
জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম রূপবানী দাস (৫০)৷ গড়িয়ার তেঁতুলতলা এলাকায় রূপবানীদেবী একটি পার্লার চালাতেন বলে জানা গিয়েছে৷ প্রায় ১৫ বছর ধরে ওই পার্লারটি চালাতেন রূপবানী দেবী৷
প্রতিদিনের মতো এ দিন বেলা ১২টা নাগাদ রূপবানী দাসের স্বামী অনুপ দাস মোটরসাইকেলে করে তাঁকে ওই পার্লারে নামিয়ে দিয়ে যান৷ বেলা ১২.৪৫ নাগাদ অনুপবাবুকে ফোনে জানানো হয়, পার্লারের ভিতরে মারামারি শুরু হয়েছে৷ এই খবর পেয়েই ছেলে এবং জামাইবাবুকে নিয়ে দ্রুত ওই পার্লারে পৌঁছন অনুপবাবু৷ সেখানে গিয়ে তিনি দেখেন ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী৷ রক্তে ভেসে যাচ্ছে চারপাশ৷ পার্লারের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন এক যুবকও৷
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক কাশ্মীরি যুবকের সঙ্গে রূপবানী দাসের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েন জেরেই এ দিন পার্লারে ঢুকে ওই যুবক রূপবানী দেবীর উপরে হামলা চালায় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি,মহিলাকে খুন করার পর অভিযুক্ত যুবক নিজেই নিজের গলায় ধারালো অস্ত্র চালায়। ঘটনাস্থলেই তাঁরও মৃত্যু হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Garia Parlour Murder: গড়িয়ার পার্লারে মহিলাকে খুন করে আত্মঘাতী প্রেমিক! ফোন পেয়ে ছুটে এসে ভয়ঙ্কর দৃশ্য দেখলেন স্বামী
Next Article
advertisement
South 24 Parganas News: গড়িয়ার পার্লারে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মহত্যা প্রেমিকের! জোড়া মৃত্যুতে উত্তাল গড়িয়া... পরকীয়ার নৃশংস পরিণতি
গড়িয়ার পার্লারে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মহত্যা প্রেমিকের! জোড়া মৃত্যুতে উত্তাল গড়িয়া... পরকীয়ার নৃশংস পরিণতি
  • গড়িয়ার তেঁতুলতলায় পার্লারে প্রেমিকাকে কুপিয়ে খুন

  • করে আত্মহত্যা করলেন প্রেমিক

  • আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা, পুলিশ তদন্তে নেমেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement