advertisement

Live: ভোটে হার মানেই হার নয়, বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট মমতার

Last Updated:

Lok Sabha Election Result 2019 Live Updates:

#কলকাতা: এর আগে রাজ্যে সর্বোচ্চ লোকসভা আসন ছিল দুই ৷ এবার একলাফে দুই অঙ্কে পৌঁছে তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলছে বিজেপি ৷ তাক লাগানো উত্থান ভোট শতাংশেও ৷ ধর্মীয় মেরুকরণের কৌশল আর সঙ্গে রাজ্যে সরকার বিরোধী হাওয়া ৷ এই দু’য়ের যোগফলে অপ্রত্যাশিত সাফল্য গেরুয়া শিবিরের ৷
১১রাউন্ড ভোটগণনার শেষে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের যে তথ্য উঠে এসেছে ৷ তাতে একটি বিষয় স্পষ্ট ৷ ২০১৪ সালের লোকসভা ভোট বা ২০১৬-র বিধানসভা নির্বাচন। রাজ্যে একসময়, আতশকাচ দিয়েই খুঁজতে হত বিজেপিকে। কিন্তু, এবারের লোকসভা ভোটে উলটপুরাণ। রাজ্যে মাত্র দুই আসনের গণ্ডি ছাড়িয়ে এখনও পর্যন্ত বিজেপি পৌঁছে গিয়েছে প্রায় ১৯টি আসনে ৷
advertisement
ভোটগণনায় যেসমস্ত নেতারা ইতিমধ্যেই জয়ের শিরোপা পেয়েছেন, সেই সমস্ত বিজয়ীদের অভিনন্দন জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি ট্যুইটে বলেন, ‘ভোটে হার মানেই হার নয় ৷ ইভিএম ও ভিভিপ্যাট গণনা শেষ হোক ৷ আমরা ফল নিয়ে পর্যালোচনা করব ৷ পর্যালোচনার পরই মতামত জানাব ৷’
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Live: ভোটে হার মানেই হার নয়, বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট মমতার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement