advertisement

৯ বিধায়ক, ১ সাংসদ! শুভেন্দুর সঙ্গে আজ কারা যাচ্ছেন বিজেপি-তে, দেখুন তালিকা

Last Updated:
#কলকাতা: শুভেন্দু অধিকারী তো রয়েছেনই৷ তাঁর সঙ্গে থাকছেন আরও ৯ বিধায়ক এবং ১ জন সাংসদ৷ সঙ্গে রাজ্য জুড়ে পুরসভা এবং পঞ্চায়েত স্তরের বেশ কিছু জনপ্রতিনিধি এবং তৃণমূলের জেলা সংগঠনের বহু নেতা৷ মেদিনীপুরে অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগদানকারী নেতানেত্রীদের সংখ্যাটা নেহাত কম নয়৷ বিজেপি-তে যোগদানকারী বিধায়কদের মধ্যে অবশ্য তৃণমূলের পাশাপাশি বাম এবং কংগ্রেস বিধায়করাও রয়েছেন৷
একনজরে দেখে নেওয়া যাক, যোগদানকারী বিধায়কদের মধ্যে কারা কারা রয়েছেন-
১. সৈকত পাঁজা- মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক
advertisement
২.বিশ্বজিৎ কুণ্ডু- কালনার তৃণমূল বিধায়ক
৩.সুকরা মুণ্ডা- নাগরাকাটার তৃণমূল বিধায়ক
৪. বনশ্রী মাইতি- উত্তর কাঁথির তৃণমূল বিধায়ক
৫.দিপালী বিশ্বাস- গাজোলের তৃণমূল বিধায়ক
৬. শীলভদ্র দত্ত- ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক
৭. তাপসী মণ্ডল- হলদিয়ার সিপিএম বিধায়ক
advertisement
৮.অশোক দিন্ডা- তমলুকের সিপিআই বিধায়ক
৯. সুদীপ মুখোপাধ্যায়- পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক
এ ছাড়াও যোগদানকারী উল্লেখযোগ্য তৃণমূল নেতাদের মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল৷ পাশাপাশি প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বাঁকুড়ার তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও যোগ দিচ্ছেন বিজেপি-তে৷ তালিকায় রয়েছেন রাজ্যের তৃণমূল নেতা কর্নেল দীপ্তাংশ চৌধুরী৷ তৃণমূল নেতৃত্বের উদ্বেগ বাড়িয়ে গোটা প্রায় গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই শুভেন্দু অনুগামীরা এ দিন সভায় যোগ দিতে এসেছেন৷ তবে প্রত্যাশিত ভাবেই তৃণমূলের সংগঠনে সবথেকে বেশি ফাটল ধরেছে দুই মেদিনীপুরে৷  বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এ দিন সভাস্থলে দাঁড়িয়ে কটাক্ষের সুরে বলেন, 'বিকেল পাঁচটার পর আর তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৯ বিধায়ক, ১ সাংসদ! শুভেন্দুর সঙ্গে আজ কারা যাচ্ছেন বিজেপি-তে, দেখুন তালিকা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement