advertisement

নবান্ন অভিযানে বামকর্মী ও পুলিশদের খণ্ডযুদ্ধ, জখম কান্তি গঙ্গোপাধ্যায় সহ ২৬

Last Updated:

নবান্ন অভিযানে বামকর্মী ও পুলিশদের খণ্ডযুদ্ধ, জখম কান্তি গঙ্গোপাধ্যায় সহ ২৬

#কলকাতা: বামেদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র মধ্য কলকাতা ৷ ব্যারিকেড ভেঙে মিছিল নবান্নের দিকে এগোনোর চেষ্টা করলে বেঁধে যায় সংঘর্ষ ৷ বাম সমর্থকদের ইটবৃষ্টির পাল্টা পুলিশের লাঠি চার্জ , কাঁদানে গ্যাস ৷ কাল ধিক্কার দিবসের ডাক বামেদের।
এই সংঘর্ষে জখম প্রবীণ বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় ৷ আহত বিমান বসুও ৷ এছাড়াও আহত হয়েছেন প্রায় ২২ জন বাম কর্মী-সমর্থক ৷ জখম নেতা কর্মীদের চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর ৯ জনকে ছেড়ে দেওয়া হয় ৷
আহত কান্তি গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, পুলিশ তাদের উপর বর্বরোচিত অত্যাচার করেছেন ৷ তাঁর মন্তব্য, ‘পুলিশ লাঠিচার্জ করেছে ৷ আমার কোমরে মেরেছে ৷ বর্বরোচিত অত্যাচার ৷’ অন্যদিকে, বামকর্মীদের ইট ছোঁড়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘কাউকে ইট ছুড়তে দেখিনি ৷’
advertisement
advertisement
অভিযানকারী বামফ্রন্ট নেতা ও কর্মী সমর্থকদের ছোঁড়া ইটের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী তাদেরও মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নবান্ন অভিযানে বামকর্মী ও পুলিশদের খণ্ডযুদ্ধ, জখম কান্তি গঙ্গোপাধ্যায় সহ ২৬
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement