advertisement

রণক্ষেত্র মিন্টো পার্ক, কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভে পুলিশের ব্যাপক লাঠিচার্জ

Last Updated:

শিক্ষক-পুলিশ ধস্তাধস্তিতে ধুন্ধুমার মিন্টোপার্ক চত্বর ৷

#কলকাতা: শিক্ষক-পুলিশ ধস্তাধস্তিতে ধুন্ধুমার মিন্টোপার্ক চত্বর ৷ বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার মিন্টো পার্কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রায় ৬৫০০ কম্পিউটার শিক্ষক ৷ বিক্ষোভ তুলতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ ৷ মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে মিন্টো পার্ক ৷
এদিন প্রায় ৬৫০০ কম্পিউটার শিক্ষক IL&FS সংস্থার কাছে গিয়ে বেতন বৃদ্ধির দাবি জানায় ৷ তাদের দাবি, প্রচলিত পে-রোল অনুযায়ী তাদের বেতন হওয়া উচিত ১০ হাজার টাকা ৷ কিন্তু তার বদলে তারা পায় ৪৬০০ টাকা ৷ এমনকি প্রতি স্কুলের জন্য সাড়ে ৩ লক্ষ টাকা দেওয়া উচিত, তার বদলে অনেক কম টাকা দেওয়ায় ক্ষোভ উগরে দেয় ওই শিক্ষকেরা ৷ তাদের দাবি না মানার কারণে এদিন মিন্টোপার্কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষুব্ধ কম্পিউটার শিক্ষকেরা ৷
advertisement
অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ লাঠি চার্জ করলে শিক্ষক ও পুলিশকর্মীদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল ধস্তাধ্বস্তি ৷ লাঠির ঘায়ে ও হুড়োহুড়িতে পালাতে গিয়ে আহত হন বহু শিক্ষক ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রণক্ষেত্র মিন্টো পার্ক, কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভে পুলিশের ব্যাপক লাঠিচার্জ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement