advertisement

TMC reply on Partha Chatterjee allegation: নির্দোষ প্রমাণ করুন, পার্থর ষড়যন্ত্রের অভিযোগে জবাব দুই তৃণমূল নেতার

Last Updated:

পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তব্য রেখেছেন দুই তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং তাপস রায়৷

পার্থ চট্টোপাধ্যায়৷
পার্থ চট্টোপাধ্যায়৷
P#কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার৷ ষড়যন্ত্রকারীদের নামও জানা যাবে বলে দাবি করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷
মন্ত্রিত্ব এবং দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের এমন বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ছড়িয়েছে৷ স্বভাবতই অস্বস্তি বেড়েছে তৃণমূলেরও৷
পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তব্য রেখেছেন দুই তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং তাপস রায়৷ তাঁদের বক্তব্যে একটি বিষয় পরিষ্কার, আপাতত পার্থর ষড়যন্ত্রের তত্ত্বকে বিশেষ গুরুত্ব না দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের দায় তাঁর উপরেই ছেড়ে দিচ্ছে দলীয় নেতৃত্ব৷
advertisement
advertisement
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'সমস্ত দিক খতিয়ে দেখে দল গতকাল যা যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছে৷ এখন কোনও মন্তব্যের উপরে আলাদা প্রতিক্রিয়া দেওয়ার মানে নেই৷ কেউ যদি নির্দোষ হয়ে থাকেন প্রথম থেকেই তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করবেন৷ এখন ছ' - সাত দিন পরে বলছেন৷ আইনি লড়াই তো চলছে৷ সেখানে নিজের বক্তব্য জানানোর পূর্ণ সুযোগ রয়েছে৷ কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার উপরে আমার নতুন করে কিছু বলার নেই৷'
advertisement
আর এক তৃণমূল নেতা এবং পরিষদীয় দফতরের প্রতিমন্ত্রী তাপস রায়ও অনেকটা একই সুরে প্রতিক্রিয়া দিয়েছেন৷ তাঁর মতে, 'পার্থ চট্টোপাধ্যায়ের উচিত তদন্তে কোন ষড়যন্ত্র হয়েছে তা জানানো বা আদালতে জানানো৷ বিষয়টি তদন্ত সাপেক্ষ এবং বিচারাধীন৷ নিজেকে নির্দোষ প্রমাণিত করতে হবে৷ ততক্ষণ আমার বা অন্য কারও এ বিষয়ে কিছু বলা উচিত নয়৷'
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যকে হাতিয়ার করেছে বিজেপি-ও৷ বিজেিপ-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'উনি সাধারণ মানুষ নন৷ বড় নেতা, মন্ত্রী ছিলেন৷ একবারও বলেননি আমি নির্দোষ৷ কে ফাঁসিয়েছে, কে চক্রান্ত করেছে সাধারণ মানুষের জানা প্রয়োজন৷ উনি তো আর বাঁচতে পারবেন না৷ এরকম তদন্ত চলতে থাকলে আরও অনেক রাঘব বোয়াল ধরা পড়বে৷ যাঁদের আমরা ভদ্রলোক বলে মনে করি৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC reply on Partha Chatterjee allegation: নির্দোষ প্রমাণ করুন, পার্থর ষড়যন্ত্রের অভিযোগে জবাব দুই তৃণমূল নেতার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement