advertisement

বিধাননগরের নয়া মেয়র কৃষ্ণা চক্রবর্তী

Last Updated:

নবান্নে এদিন বিধাননগর মেয়রের নাম চুড়ান্ত করতে বসে বৈঠক ৷ সেখানেই কৃষ্ণা চক্রবর্তীর নামে সিলমোহর দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

#কলকাতা: বিধাননগরের নয়া মেয়র কৃষ্ণা চক্রবর্তী। নবান্নের বৈঠকে চুড়ান্ত নাম। ডেপুটি মেয়র পদে থাকছেন তাপস চট্টোপাধ্যায়। তবে চেয়ারপার্সন পদে নতুন নাম ৷ চেয়ারপার্সন হতে চলেছেন অনিতা মণ্ডল।
নবান্নে এদিন বিধাননগর মেয়রের নাম চুড়ান্ত করতে বসে বৈঠক ৷ সেখানেই কৃষ্ণা চক্রবর্তীর নামে সিলমোহর দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, কৃষ্ণা চক্রবর্তী ও তাপস চট্টোপাধ্যায়ও ৷ এর আগে সল্টলেক পুরসভায় চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন কৃষ্ণা চক্রবর্তী ৷ সল্টলেক ও রাজারহাট পুরসভাকে এক করে বিধাননগর পুর নিগম তৈরি হওয়ার পর মেয়র হন সব্যসাচী দত্ত ৷ চেয়ারম্যান পদে ছিলেন কৃষ্ণা চক্রবর্তী ৷ এবার সব্যসাচী সরতেই মেয়র পদে আসীন তিনিই ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিধাননগরের নয়া মেয়র কৃষ্ণা চক্রবর্তী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement