advertisement

রেড রোডে গাড়ির ধাক্কায় নিহত বায়ুসেনা

Last Updated:

রেড রোডে গাড়ির ধাক্কায় নিহত হলেন বায়ুসেনার কর্পোরাল অভিমন্যু গৌড় ৷ বুধবার সকালে কুচকাওয়াজের মহড়ার সময় হঠাৎই এক গাড়ি মহড়ায় ঢুকে পড়ে ৷ গতি সামলাতে না পেড়ে ধাক্কা দেয় বায়ুসেনাকে ৷ দুর্ঘটনার পড়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷

#কলকাতা: রেড রোডে প্রাক্তন আরজেডি বিধায়ক মহম্মদ সোহরাবের গাড়ির ধাক্কায় নিহত হলেন বায়ুসেনার কর্পোরাল অভিমন্যু গৌড় ৷ বুধবার সকালে কুচকাওয়াজের মহড়ার সময় হঠাৎই এক গাড়ি মহড়ায় ঢুকে পড়ে ৷ গতি সামলাতে না পেড়ে ধাক্কা দেয় বায়ুসেনাকে ৷ দুর্ঘটনার পড়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গাড়িটি চালাচ্ছিলেন বিধায়ক পুত্র আম্বিয়া সোহরব৷ মহম্দুমদ সোহরাব আরডেডি ছেড়ে তৃণমূলে যোগ দেন৷ দুর্ঘটনার খবর পেয়ে কমান্ড হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সঠিক তদন্তের ৷
বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ ২৬ জানুয়ারি-র কুচকাওয়াজের মহড়ায় ব্যস্ত ছিলেন বায়ুসেনার কর্পোরাল অভিমন্যু গৌড় ৷ হঠাৎই এক সাদা SUV গাড়ি ঢুকে পড়ে মহড়ায় ৷ সোজা এসে ধাক্কা দেয় অভিমন্যুকে ৷ মাটিতে লুটিয়ে পড়ে বায়ুসেনার এই জওয়ান ৷ গাড়ি ফেলে চম্পট দেয় অভিযুক্ত ৷ গুরুতর আহত অবস্থায় নিউ আলিপুরের কমান্ড হাসপাতালে ভর্তিও করা হয় তাঁকে ৷ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷ বায়ুসেনার পক্ষ থেকে ময়দান থানায় অভিযোগও দায়ের করা হয় ৷ ঘটনাস্থল পরিস্থিতি দর্শনে আসেন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ৷ পুলিশ কমিশনারের কথায়, ‘পুলিশ তদন্ত করবে ৷ প্রাথমিকভাবে ট্রাফিক গাফিলতির প্রমাণ মেলেনি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ বায়ুসেনার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷’
advertisement
তবে প্রশ্ন উঠছে নানা মহলে ৷ রেড রোডের মতো রাস্তায় এই ঘটনাকে মেনে নিতে পারছেন না অনেকেই ৷ মহড়ার জন্য বন্ধ রাখা রেড রোডে কীভাবে ঢুকতে পারে গাড়ি? কেন ছেঁড়া হয়েছে গাড়ির অস্থায়ী নম্বরপ্লেট? সব বিষয়ই খতিয়ে দেখছে কলকাতা পুলিশ ৷
advertisement
ময়দান থানায় এফআর করে বায়ুসেনা ৷ রেড রোডের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে ষ গাড়ি ফেলে তম্পট অভিযুক্ত ৷ ঘটনাস্থলে পুলিশ কমিশনার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রেড রোডে গাড়ির ধাক্কায় নিহত বায়ুসেনা
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement