advertisement

একসঙ্গে একাধিক সন্তানের জন্ম! বিরল নজির কলকাতা মেডিক্যাল কলেজে

Last Updated:

একসঙ্গে একাধিক সন্তানের জন্ম! বিরল নজির কলকাতা মেডিক্যাল কলেজে

#কলকাতা: একসঙ্গে চার পুত্রসন্তানের জন্ম দিলেন কাকদ্বীপের স্বপ্না পাত্র। সাম্প্রতিককালে এই ঘটনা বিরল বলছেন চিকিৎসকরা। বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকল কলকাতা মেডিক্যাল কলেজ। মা ও সন্তানদের শুভেচ্ছা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
মা হয়ই শিরোনামে স্বপ্না পাত্র। একসঙ্গে চার পুত্রসন্তানের জন্ম দিলেন কাকদ্বীপের এই মা। শনিবার সকালে প্রসব বেদনা হয়। প্রথমে তাঁকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় কলকাতা মেডিক্যাল কলেজে। বিকেল চারটে কুড়ি নাগাদ চার সন্তানের জন্ম দেন স্বপ্না পাত্র। রথযাত্রার আগে বড় উপহার পেয়ে খুশির হাওয়া পরিবারে।
advertisement
এর আগেও একসঙ্গে দুই সন্তানের বেশি জন্ম দেওয়ার নজির আছে। কিন্তু সাম্প্রতিককালে এই ঘটনাকে বিরল বলেই দাবি চিকিৎসকদের।
advertisement
চারজনের মধ্যে একটি শিশুর শ্বাসকষ্ট হয়েছে। চারটি শিশুকেই SNCU-তে রাখা হয়েছে। মাকে রাখা হয়েছে ICU-তে। এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়ে নজির গড়েছেন স্বপ্না। তবে এই বিরল ঘটনা চিকিৎসা বিজ্ঞানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন চিকিৎসকরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
একসঙ্গে একাধিক সন্তানের জন্ম! বিরল নজির কলকাতা মেডিক্যাল কলেজে
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৩ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৩ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৩ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শুক্রবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement