advertisement

পাশ-ফেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের, কেন্দ্রকে চিঠি শিক্ষামন্ত্রীর

Last Updated:

পাশ-ফেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের, কেন্দ্রকে চিঠি শিক্ষামন্ত্রীর

#কলকাতা: পাশ-ফেল নিয়ে কেন্দ্রের মুখাপেক্ষী রাজ্য ৷ অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রক্রিয়া ফিরিয়ে আনার পক্ষেই নিজের মত জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিল রাজ্য ৷ কিন্তু কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে কোনও স্পষ্ট নির্দেশ না আসায়, ফের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রীকে চিঠি দিচ্ছেন শিক্ষামন্ত্রী পা‍র্থ চট্টোপাধ্যায় ৷
অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রক্রিয়া ফিরিয়ে আনা হবে কিনা তা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রের হাতেই ছেড়ে দিল রাজ্য ৷ তবে নবান্নে এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পাশ-ফেল প্রক্রিয়া পুনরায় চালু করাতেই আগ্রহ দেখালেন ৷ একসঙ্গে তাঁর বক্তব্য, রাজ্যে ড্রপ-আউট কমানোই হোক মূল লক্ষ্য ৷ পাশ-ফেল প্রক্রিয়ায় অনুত্তীর্ণদের জন্য বিশেষ প্রশিক্ষণ চালু করার পক্ষেও সওয়াল করলেন শিক্ষামন্ত্রী ৷
advertisement
শিক্ষামন্ত্রী পা‍র্থ চট্টোপাধ্যায় এদিন কেন্দ্র কেন নিজের সিদ্ধান্ত রাজ্যকে জানাচ্ছে না সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি বলেন, ‘পাস-ফেল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত রাজ্যকে কেন জানানো হচ্ছে না? ইতিমধ্যেই রাজ্যের সিদ্ধান্ত জানানো হয়েছে ৷ রাজ্য পাস-ফেল রাখার পক্ষেই, তবুও কেন্দ্র সিদ্ধান্ত জানাচ্ছে না কেন?’
advertisement
অষ্টম শ্রেণী নয়, পরীক্ষার মাধ্যমে পঞ্চম শ্রেণী থেকে পাশ-ফেল প্রক্রিয়া চালু করতে চাইছে কেন্দ্র ৷ বর্তমানে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নো ডিটেনশন পলিসি অনুযায়ী, ক্লাস এইট পর্যন্ত কাউকে ফেল করানো হয় না ৷ অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় অনুত্তীর্ণ হলেও নতুন শ্রেণীতে ক্লাস করার যোগ্যতা আপনাআপনিই পেয়ে যায় পড়ুয়ারা ৷ শুধু মাত্র শেখার উপর জোর দিতেই এই নীতি চালু করা হয়েছিল ৷
advertisement
মনমোহন সিংহের ইউপিএ-২ সরকারের শিক্ষার অধিকার আইনের সৌজন্যে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হয় ৷ এবার ফের শিক্ষার গুণগত মান রক্ষার খাতিরে সেই প্রথা ফিরিয়ে আনতে চায় কেন্দ্র ৷ কেন্দ্রীয় স্কুল শিক্ষা সচিব অনিল স্বরূপ জানান, ‘পাশ-ফেল থাকবে কিনা, তা রাজ্যগুলির হাতেই ছেড়ে দেওয়া হয়েছে ৷ এনিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও আলোচনা হয়েছে ৷’
advertisement
তবে ক্লাস এইট পর্যন্ত পাশ-ফেল ফিরিয়ে আনলেও প্রক্রিয়ায় সামান্য বদল আনছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷ কেন্দ্রীয় স্কুল শিক্ষা সচিব অনিল স্বরূপ জানান, ফেল করলে পড়ুয়ার একটি বছর যাতে নষ্ট না হয়, সেই দিকে নজর রেখে আরও একটি সুযোগ দিতে চায় কেন্দ্র ৷ নয়া প্রক্রিয়ায় ফেল করলে তিন মাসের মধ্যে আরও একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে ৷’
advertisement
তবু কেন্দ্রের তরফে কোনও স্পষ্ট নির্দেশিকা না আসায় পাশ-ফেল প্রথা নিয়ে রাজ্যগুলির মধ্যে বিভ্রান্তি রয়ে গিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পাশ-ফেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের, কেন্দ্রকে চিঠি শিক্ষামন্ত্রীর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement