advertisement

রবিবার বিকেলে হতে পারে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

Last Updated:

বৈশাখের প্রথম দিন না হোক, কিন্তু দ্বিতীয় দিনে গরমের হাতে থেকে মিলতে পারে স্বস্তি ৷

#কলকাতা: বৈশাখের প্রথম দিন না হোক, কিন্তু দ্বিতীয় দিনে গরমের হাতে থেকে মিলতে পারে স্বস্তি ৷ এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ রবিবার বিকেল নাগাদ বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গ ৷ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও৷
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ৷ আর এই নিম্নচাপের জেরেই রবিবার বৃষ্টি হতে পারে কলকাতায় ৷ এই নিম্নচাপের জেরেই রবিবার সকাল থেকে মেঘলা থাকবে শহরের আকাশ ৷
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছে থাকবে ৷
advertisement
অন্যদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। আগামী ২৪ ঘন্টায় আন্দামান দ্বীপপূঞ্জে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজকের মধ্যে নিম্নচাপ সাইক্লোনে রূপান্তরিত হতে পারে। উত্তর-উত্তরপূর্বের দিকে এগিয়ে আগামীকাল ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে মায়ানমার উপকূলে। আগামী ৪৮ ঘন্টায় মত্সজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রবিবার বিকেলে হতে পারে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement