advertisement

ওড়িশা ও বাংলাদেশে জোড়া ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা

Last Updated:

বুধবারের মতো বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা ৷

#কলকাতা: বুধবারের মতো বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা ৷ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে ৷ তবে দক্ষিণবঙ্গে ফের প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর ৷
আলিপুর আবহওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা ও বাংলাদেশের ওপর জোড়া ঘূর্ণাবর্ত ৷ আর এই ঘূর্ণাবর্তের জেরেই বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি ও শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টির কবলে পড়তে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা ৷
অন্যদিকে, মঙ্গলবার রাতভর ডুয়ার্সে বৃষ্টি ৷ বৃষ্টি ভুটানপাহাড়েও ৷ প্রবল বৃষ্টির ফলে জলমগ্ন বানারহাট, বিন্নাগুড়ি ৷ জলমগ্ন বানারহাট হাসপাতালে ৷ জলমগ্ন ধূপগুড়ির একাধিক ওয়ার্ড ৷ জল বইছে রাজ্য ও জাতীয় সড়কে ৷ টানা বৃষ্টিতে সার্ক রোডও জলমগ্ন ৷ জলবন্দি প্রায় ৭০০ পরিবার ৷
advertisement
advertisement
বুধবার সকাল থেকেই ভারী বৃষ্টিপাত চলেছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ৷ বৃষ্টিু হয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পঙ ও দার্জিলিঙে ৷
এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃহস্পতিবারও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ৷ শুক্রবার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও, ফের রবিবার থেকে ভারী বৃষ্টির কবলে পড়তে পারে গোটা উত্তরবঙ্গ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ওড়িশা ও বাংলাদেশে জোড়া ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement