advertisement

যানজটে নাকাল কলকাতা, সমাধানে দুটি নতুন উড়ালপুল নিমার্ণের পরিকল্পনা রাজ্যের

Last Updated:

যানজটে নাকাল কলকাতা, সমাধানে দুটি নতুন উড়ালপুল

#কলকাতা: যানজট দূর করতে শহরে আরও দুটি নতুন উড়ালপুল তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। একটি উড়ালপুল তৈরি হবে পার্ক সার্কাস থেকে বালিগঞ্জ পর্যন্ত। আরেকটি জুড়ে দেবে ধর্মতলা ও সেন্ট্রাল অ্যাভিনিউ। তবে দ্বিতীয় উড়ালপুলটির নির্মাণর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা রাইটস।
রাস্তায় যানজটে আটকে নাকাল। শহরের গতি বাড়াতে আরও দুটি উড়ালপুল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রথম ফ্লাইওভারটি হবে পার্ক সার্কাস থেকে বালিগঞ্জ পর্যন্ত।
বাইপাসের দিক থেকে আসা গাড়িগুলি মা উড়ালপুল হয়ে পার্ক সার্কাসে নেমে যায়। সেখান থেকে বালিগঞ্জ যাওয়া সহজ করতে, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ ও নাসিরুদ্দিন শাহ ক্রসিংয়ের উপর দিয়ে তৈরি হবে আরেকটি উড়ালপুল। এজেসি বোস রোড ফ্লাইওভারের সম্প্রসারিত ওই অংশটি নামবে গড়িয়াহাট উড়ালপুলের কিছুটা আগে। এর ফলে, পার্ক সার্কাসের যানজট এড়ানো যাবে।
advertisement
advertisement
রাইটসের রিপোর্ট অনুযায়ী,
- এই উড়ালপুল তৈরিতে কোনও সমস্যা নেই
- রাস্তার নীচে কর্পোরেশনের জলের লাইন ও সিইএসসি-র কেবল থাকলেও তা সরানো সম্ভব
- আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে নয়া উড়ালপুলের কাজ
- দেড় বছরের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রাজ্য সরকারের রাজ্য নগরোন্নয়ন দফতরের
সমস্যা তৈরি হয়েছে আরেকটি ফ্লাইওভার নির্মাণ নিয়ে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে উঠবে অপর একটি উড়ালপুল। নামার কথা সেন্ট্রাল অ্যাভিনিউ ও এম জি রোড ক্রসিংয়ে। ফলে বিবি গাঙ্গুলি স্ট্রিটের যানজট, এমজি রোডের যানজট এড়ানো যাবে।
advertisement
পূর্ত দফতরের এই প্রকল্প ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই উড়ালপুলের নীচেই পড়বে চাঁদনি, সেন্ট্রালের মতো মেট্রো স্টেশন ৷ ঘনবসতিপূর্ণ হওয়ায় নির্মাণে অসুবিধা হতে পারে ৷ প্রকল্প বাস্তবায়িত করতে বিকল্পও ভাবা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
যানজটে নাকাল কলকাতা, সমাধানে দুটি নতুন উড়ালপুল নিমার্ণের পরিকল্পনা রাজ্যের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement