advertisement

LPG Shortage in Kolkata: LPG-র আকাল, ৭ দিন পরও মিলছে না গ্যাস, একবেলা চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটছে কলকাতাবাসীর

Last Updated:

LPG Shortage in Kolkata: দেশজুড়ে LPG-র আকাল৷ গৃহস্থালি বাড়ি থেকে হাসপাতাল,স্কুল, রেস্তোরাঁ সর্বত্রই গ্যাসের সঙ্কট চলছে৷ এবার পূর্বাচল, লালবাহাদুর শাস্ত্রী রোড, ১০৬ ওয়ার্ডে ভয়াবহ অবস্থা৷ এক সপ্তাহ পার হয়ে গেলেও মিলছে না গ্যাস৷ একবেলা চিড়ে মুড়ি খেয়ে দিন চলছে।

এলপিজি ব্যবহারের ক্ষেত্রে শীর্ষ রাজ্য এবং জেলাগুলি এক নজরে: উত্তরপ্রদেশ এলপিজি ব্যবহারের ক্ষেত্রে দেশের শীর্ষে। রাজ্যটি তার বিপুল সংখ্যক এলপিজি গ্রাহকের জন্য পরিচিত, বিশেষ করে লখনউ, আগ্রা, গাজিয়াবাদ, প্রয়াগরাজ এবং গোরক্ষপুরের মতো জেলাগুলিতে। প্রায় ১.৫ মিলিয়ন গ্রাহক নিয়ে লখনউ উত্তরপ্রদেশের বৃহত্তম দেশীয় এলপিজি বাজার। প্রয়াগরাজে প্রায় ১.৪ মিলিয়ন গ্রাহক রয়েছে, তারপরে আগ্রায় প্রায় ১.২ মিলিয়ন গ্রাহক, গোরক্ষপুরে প্রায় ১.২ মিলিয়ন গ্রাহক এবং গাজিয়াবাদে প্রায় ১.২ মিলিয়ন গ্রাহক রয়েছে। এই পাঁচটি জেলায় মোট প্রায় ৬.৫ মিলিয়ন গ্রাহক রয়েছে, যা রাজ্যের ব্যবহারের একটি উল্লেখযোগ্য অংশ।

কলকাতা: গ্যাসের সমস্যায় জেরবার পূর্বাচল, লালবাহাদুর শাস্ত্রী রোড, ১০৬ ওয়ার্ড। একাধিক পরিবার এক সপ্তাহের বেশি সময় ধরে গ্যাস পাচ্ছেন না।দক্ষিণাপণের ইন্ডেন গ্যাসের অফিসে অভিযোগ জানাতে গিয়েছিলেন সুচিত্রা হালদার৷
সারভারের সমস্যা সেই কারণে রাত ১২ টা থেকে বুকিং করার কথা বলা হয়েছে। একবেলা চিড়ে মুড়ি খেয়ে দিন চলছে। কেউ কেউ বলছেন রুটি করা যাচ্ছে না। একবেলা ভাত রান্না করেই খেতে হচ্ছে দু-বেলা।
আরও পড়ুন-একাধিক পুরুষসঙ্গী, সহবাসের পরই বিচ্ছেদ! ভেঙেছে ২ ক্রিকেটারের মন, এখন ১২০ কোটির মালকিন ‘ইনি’, বলুন তো কে ‘এই’ অভিনেত্রী?
প্রতি মুহূর্তে গ্যাসের সঙ্কট দেখা দিচ্ছে৷ এবার গ্যাসের সঙ্কট আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রোগীদের জন্য যে কিচেন, সেখানে এখনও কোনও সমস্যা নেই। তবে তবে স্টুডেন্ট হোস্টেল, নার্সিং হোস্টেল স্টুডেন্টস ক্যান্টিন সেখানে সমস্যা কিছুটা রয়েছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত গ্যাস থাকলেও সেটা এমন নয় যে খুব বেশি। তবে তা নিয়ে বেশি নিশ্চিন্ত হওয়ার কারণ নেই। আগামী এক দু-দিন কোনও সমস্যা না থাকলেও আকাল চলতে থাকলে খুবই সমস্যার মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে হোস্টেলের সুপার দের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে সমস্যার কথা জানানো হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন-আগামী ৮ মাস…! মঘা নক্ষত্রে কেতুর রাজকীয় গমন, ৫ রাশি হবেন ‘কোটিপতি’, বাড়বে বিপুল বেতন, রাজার হালে সুখ
ইতিমধ্যেই গ্যাস শেষ হয়ে যাওয়ায় সমস্যার মুখে পড়েছে বিভিন্ন স্কুল। একাধিক প্রাথমিক বিদ্যালয়ে শেষ হয়ে গিয়েছে রান্নার গ্যাস। ফলে মিড ডে মিল রান্না করতে গিয়েও সমস্যায় পড়ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে উনুন জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। মিড ডে মিল যাতে বন্ধ না থাকে সেই কারণে উনুন চালিয়ে রান্না করা হচ্ছে।
advertisement
গ্যাসের সমস্যায় জেরবার শ্রাদ্ধবাসর। উত্তর কলকাতার মানিকতলা রাজা দীনেন্দ্র স্ট্রিটের পাল পরিবারে শ্রাদ্ধ বাসরের ব্যবস্থাপনায় কালঘাম ছুটল গৃহকর্তাদের। কমার্শিয়াল গ্যাস না পাওয়ায় দ্বিগুনেরও বেশি দাম দিয়ে ডোমেস্টিক গ্যাস কিনে শ্রাদ্ধ বাসরে আত্মীয় পরিবার পরিজনদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
LPG Shortage in Kolkata: LPG-র আকাল, ৭ দিন পরও মিলছে না গ্যাস, একবেলা চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটছে কলকাতাবাসীর
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement