advertisement

গভীর প্রেম থাকলেও প্রেমিকের বিরুদ্ধেই চলন্ত গাড়িতে শ্লীলতাহানির অভিযোগ! উত্তর খুঁজছে পুলিশ

Last Updated:

আনন্দপুরে তরুণীকে চলন্ত গাড়িতে শ্লীলতাহানি ও ঠেলে ফেলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্যকর মোড়।

#কলকাতা: আনন্দপুরে তরুণীকে চলন্ত গাড়িতে শ্লীলতাহানি ও ঠেলে ফেলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্যকর মোড়। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী তরুণী যার বিরুদ্ধে শ্লীলতাহানির ও মারধরের অভিযোগ এনেছিলেন, যাকে বন্ধু বলে দাবি করেছিলেন, তিনি আসলে ওই তরুণীরই প্রেমিক। তরুণীর দাবি করা পাঁচদিনের বন্ধুত্বের সম্পর্কের কথাও সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশি তদন্তে উঠে এসেছে, ওই তরুণের সঙ্গে বেশ কয়েকবছর ধরেই প্রেমের সম্পর্ক রয়েছে তরুণীর। শুধু তাই নয় তাদের বিয়ে হওয়ার কথাও রয়েছে। কিন্তু পুলিশকে ভাবাচ্ছে এই সম্পর্কের বিষয়টিই। কারণ যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ঠিক হয়ে রয়েছে তার বিরুদ্ধেই কেন শ্লীলতাহানি, মারধর ও গাড়ি থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ আনলেন তরুণী। এই প্রশ্নের উত্তর অবশ্য এখনও অধরা পুলিশের কাছে।
advertisement
advertisement
তরুণীর অভিযোগ অনুযায়ী, শনিবার রাতে যে ঘটনা ঘটেছিল তা গোটা কলকাতাকে নাড়িয়ে দিয়েছে। প্রশ্ন উঠেছে রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে। তরুণী পুলিশকে জানিয়েছিলেন পাঁচ দিনের আলাপ হওয়া এক বন্ধুর সঙ্গে লংড্রাইভে বেরিয়ে বিপদের মুখে পড়েছিলেন তিনি। পাঁচদিনের বন্ধুর সেডান গাড়িতে চড়ে রাতের শহরে ঘুরতে বেরিয়েছিলেন তারা। রাত বাড়তে থাকার পর গাড়িতে নিজেকে আর নিরাপদ বোধ করেননি তিনি। তাই ওই বন্ধুকে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুরোধ না মেনে বচসা শুরু করে ওই যুবক। এমনকি চলন্ত গাড়িতে শ্লীলতাহানি করা হয় বলেই অভিযোগ করেন তরুণী। যা থেকে বাঁচতে তিনি গাড়ির কাচ নামিয়ে চিৎকার করে সাহায্য চান। সেই অবস্থায় তরুণীকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিতে দেখে সাহায্য করতে আসা দম্পতি আক্রান্ত হন।
advertisement
প্রাথমিকভাবে তরুণীর অভিযোগের ভিত্তিতেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সম্পর্কে বিশেষ কোনো তথ্য দিতে পারেননি অভিযোগকারী। বন্ধুত্বের সম্পর্ক হলেও তার কোনও ছবি, মোবাইল নম্বর, এমনকী বাড়ির ঠিকানাও পুলিশকে দিতে পারেননি। পাঁচ দিনের সম্পর্ক হলেও যার সাথে নাইট আউট করতে বেরচ্ছেন ওই তরুণী, তার সম্পর্কে কোন তথ্য কিভাবে তার কাছে না থাকা কীভাবে সম্ভব? প্রশ্ন পুলিশের।
advertisement
পরবর্তীতে তদন্ত এগোতেই পুলিশ জানতে পারে অমিতাভ বসু বলে অভিযুক্তের যে নাম তরুণী ব্যবহার করেছিলেন, সেই নামটিও ভুয়ো। অভিযুক্তের আসল নাম অভিষেক পান্ডে। তদন্তকারীদের প্রশ্ন কেন অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছিলেন তরুণী? প্রেমিক বলেই কি তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন তিনি? কিন্তু তাহলে কেন সেই প্রেমিকের বিরুদ্ধেই শ্লীলতাহানি, মারধরের অভিযোগ করলেন? পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তকে গ্রেফতার পর দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করলে বিষয়টি স্পষ্ট হবে।
advertisement
এদিকে ঘটনার দুদিন পর অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি তদন্তকারীরা। সে ক্ষেত্রে অভিযুক্তের সম্পর্কে তথ্য গোপন করায় বাধা পেয়েছে তদন্ত প্রক্রিয়া। তবে সোমবার পূর্ব যাদবপুর এলাকা থেকে উদ্ধার হয়েছে অভিযুক্তের গাড়িটি। এই গাড়ি উদ্ধারের মাধ্যমেই ঘটনার কিনারা করতে আরও বেশ কিছুটা এগিয়ে গেল আনন্দপুর থানার পুলিশ। খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করার ব্যাপারে আশাবাদী তারা।
advertisement
SUJOY PAL
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গভীর প্রেম থাকলেও প্রেমিকের বিরুদ্ধেই চলন্ত গাড়িতে শ্লীলতাহানির অভিযোগ! উত্তর খুঁজছে পুলিশ
Next Article
advertisement
Anurag Dobhal: ইউটিউব লাইভে বলেছিলেন, নিজেকে শেষ করতে চান অনুরাগ! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে 'হাসিমুখে' দেখা গেল বিগ বস প্রতিযোগীকে
বলেছিলেন, নিজেকে শেষ করতে চান! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে দেখা মিলল অনুরাগের
  • লাইভস্ট্রিমের সময় ডোভাল একটি টয়োটা ফরচুনার গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছিলেন

  • এটিকে তাঁর "শেষ ড্রাইভ" হিসাবে বর্ণনা করেছিলেন

  • আপাতত তিনি হাসপাতালে থাকলেও কিছুটা সুস্থ, ইউটিউবারের হাসিমুখ দেখে ভক্তরা খুশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement