advertisement

'অভিযোগ নিতে কোনও বাহানা চলবে না’! দায়িত্ব নিয়ে প্রথম দিনেই কড়া বার্তা কলকাতা পুলিশের নয়া কমিশনার সুপ্রতিম সরকারের

Last Updated:

ঘোষণা হয়েছিল গতকাল শুক্রবার৷ শনিবারই রাজ্য কলকাতা পুলিশে কমিশনার পদে দায়িত্ব নিলেন আইপিএস সুপ্রতিম সরকার৷

'অভিযোগ নিতে কোনও বাহানা চলবে না’! দায়িত্ব নিয়ে প্রথম দিনেই কড়া বার্তা কলকাতা পুলিশের নয়া কমিশনার সুপ্রতিম সরকারের
'অভিযোগ নিতে কোনও বাহানা চলবে না’! দায়িত্ব নিয়ে প্রথম দিনেই কড়া বার্তা কলকাতা পুলিশের নয়া কমিশনার সুপ্রতিম সরকারের
কলকাতা: ঘোষণা হয়েছিল গতকাল শুক্রবার৷ শনিবারই রাজ্য কলকাতা পুলিশে কমিশনার পদে দায়িত্ব নিলেন আইপিএস সুপ্রতিম সরকার৷ দায়িত্ব নিয়েই কলকাতা পুলিশের সমস্ত ওসিকে নিয়ে মিটিং করলেন সুপ্রতিম সরকার৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিলেন নিরাপত্তা নিয়ে বিশেষ বার্তা৷
সুপ্রতিম জানালেন, ‘‘অভিযোগ দায়ের করার ক্ষেত্রে কোনও রকম বাহানা চলবে না। এটা আমার জুড়িডিকশন বা এক্তিয়ার নয়, অভিযোগ গ্রহণ করলাম না, এহেন কাজ যেন না হয়৷’’ অর্থাৎ কেউ বিপদে পড়ে যে থানাতেই অভিযোগ জানতে এলে তাকে ফেরানো যাবে না। অভিযোগ গ্রহণ করতে হবে।জিরো এফআইআরের কথা স্মরণ করিয়ে দিয়েছেন পুশিল কমিশনার৷
advertisement
advertisement
একইসঙ্গে পুলিশের কাজে গতি আনা, ভিশন বা লক্ষ্য ঠিক রেখে কাজ করার পরামর্শ দিলেন তিনি৷ পাশাপাশি ট্রাফিককে আরও স্মার্ট হওয়ার পরামর্শ দেন সুপ্রতিম সরকার৷
advertisement
গত শুক্রবারই রাজ্য পুলিশে ব্যাপক রদবদলের কথা ঘোষণা করা হয়৷ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদ থেকে শনিবার, অর্থাৎ ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন রাজীব কুমার। রাজ্য পুলিশের পরের ডিজি হচ্ছেন পীযূষ পাণ্ডে, রাজীব কুমারের অবসরের পরে ভারপ্রাপ্ত ডিজি পদে দায়িত্ব নেবেন তিনি।
advertisement
গতকালই জানা গিয়েছিল মনোজ ভার্মার বদলে কলকাতা পুলিশে কমিশনার পদে দায়িত্ব নেবেন আইপিএস সুপ্রতিম সরকার। ১৯৯৭ ব্যাচের আইপিএস সুপ্রতিম সরকার এর আগে বিধাননগর পুলিশ কমিশনার পদে দায়িত্ব সামলেছেন। পরে তিনি এডিজি দক্ষিণবঙ্গ পদে দায়িত্ব নেন। এবার নির্বাচনের মুখে কলকাতা পুলিশের কমিশনার পদে দায়িত্ব নিতে চলেছেন এই দক্ষ পুলিশ আধিকারিক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'অভিযোগ নিতে কোনও বাহানা চলবে না’! দায়িত্ব নিয়ে প্রথম দিনেই কড়া বার্তা কলকাতা পুলিশের নয়া কমিশনার সুপ্রতিম সরকারের
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement