advertisement

কুকুরকে বেদম মারের ভিডিও ভাইরাল, অবশেষে অভিযুক্তকে ধরল কলকাতা পুলিশ

Last Updated:

ভাইরাল ভিডিও কলকাতা পুলিশের কাছে যািার পাশাপাশি শাস্তির আবেদনও করা হয়, পরে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হবার পরেই গ্রেফতার 

#কলকাতা: খাস কলকাতায় কুকুরকে মারধর করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তা ঘিরে সোশ্যাল মিডিয়ায় বয়ে গিয়েছিল সমালোচনার বন্যা। এবার সেই ভিডিও সূত্রে তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অনিল প্রসাদ। তার ঘোষ লেন থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অনবরত মারধর করা হচ্ছে একটি কুকুরকে। সারমেয়টি বিকট চিৎকার করলেও মেলেনি রেহাই। কুকুরটি চেন দিয়ে বাঁধা থাকায় পালাতেও পারছিল না। প্রথমে প্লাস্টিকের বালতি, তারপরে কাঠ দিয়ে কুকুরটিকে নির্মম ভাবে মারধর করে ওই ব্যক্তি। সেই ভিডিও ভাইরাল হতেই সোচ্চার হন নেটিজেনরা।
advertisement
advertisement
ভিডিওতে দেখা যায়, সারমেয়টিকে প্রথমে বালতি দিয়ে মারধর করা হয়। তারপরে সেই বালতি ভেঙে যায়। সেখানেই থেমে যাননি ওই ব্যক্তি। তারপরে কাঠ দিয়ে মারধর করা হয় কুকুরটিকে। সারমেয়টির কাতর আর্তনাদেও থামেনি ওই ব্যক্তি। ভাইরাল ভিডিও সাধারণ মানুষের পাশাপাশি পৌঁছে যায় পুলিশের কাছেও। কলকাতা পুলিশের কাছে মেল,  ফেসবুক, টুইটারে আসে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন।
advertisement
পরবর্তীকালে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে লিখিত অভিযোগপত্র পাঠানো হয় পুলিশের কাছে। যার ভিত্তিতে আমহার্স্ট স্ট্রিট থানায় পশু-নির্যাতন রোধী আইনে তদন্ত শুরু হয়। সেই তদন্তেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কুকুরটিকে একটি এনজিও-র হাতে আপাতত তুলে দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কুকুরকে বেদম মারের ভিডিও ভাইরাল, অবশেষে অভিযুক্তকে ধরল কলকাতা পুলিশ
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৪ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শনিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement