advertisement

নির্বাচনের আগে ফের অস্ত্র চক্রে জড়িত তিনজনকে গ্রেফতার কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার

Last Updated:

ধৃত তিন অস্ত্র কিনতো এমনটাই দাবি গোয়েন্দাদের | কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা নির্বাচনের আগে ফের অস্ত্র উদ্ধার করল |

#কলকাতা: নির্বাচনের আগে ফের আগ্নেয় অস্ত্র উদ্ধার করল কলকাতা  পুলিশের গুন্ডা দমন শাখা | ঘটনায় গ্রেফতার তিন | ধৃতদের নাম,মৌসিন ইসলাম,সফিকুল গাজী ও আশানুর ইসলাম ওরফে  আসান্তি ইসলাম | রাজারহাট চৌমাথা  থেকে গুন্ডা দমন শাখা  গ্রেফতার  করেছে | ধৃতদের থেকে উদ্ধার ৭এমএম পিস্তল, তিনটি  কার্তুজ,  ম্যাগাজিন ও একটি স্কুটার | ধৃত  মহসিনের  বাড়ি দক্ষিণ ২৪ পরগনার  কাশিপুর  এলাকায়, সফিকুলের বাড়ি উত্তর  ২৪ পরগনার  গোবরডাঙ্গা, মেটিয়াব্রুজ রবীন্দ্রনগর এলাকায়, ও আসানূরের  বাড়ি  মাছিভাঙ্গা  এলাকায় | ধৃত তিন অস্ত্র কিনতো এমনটাই দাবি গোয়েন্দাদের | কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা নির্বাচনের আগে ফের অস্ত্র উদ্ধার করল |
এর আগে বাবুঘাট থেকে ইয়াসমীন বেগম,শা রুখ মিস্ত্রি যাদের গুন্ডা দমন শাখা   গ্রেফতাপ করেছিল তাদের থেকে এই ধৃত  তিন যুবক  অস্ত্র কিনত  |  বিহারের মুঙ্গের  থেকে ওই অস্ত্র আসত শহরে| গোয়েন্দা  সূত্রের খবর, ধৃতদের থেকে একটি স্কুটার ও উদ্ধার হয়েছে | ওই স্কুটার করেই ভাঙড় থেকে অস্ত্র নিতে  এসেছিল  ধৃতরা | স্কুটারের  মধ্যে থেকে অস্ত্র উদ্ধার করা হয় | এর আগে বাবুঘাট  থেকে ধৃত  ইয়াসমিন  ও শাহরুখ যে অস্ত্র বিহারের মুঙ্গের থেকে আনতো তা বারুইপুড়ে আব্দুল গাজীকে দিত  |  পাশাপাশি  এই তিন অভিযুক্ত  অর্থাৎ  মহসিন, সফিকুল ও আসানূর ওই অস্ত্র কিনত  ইয়াসমিন  ও শাহ রুখের থেকে | আব্দুল সেই অস্ত্র বসিরহাট, মালঞ্চ  ও হাসনাবাদে  সরবরাহ  করত |  অন্যদিকে মহসিন  ও তার সাগরেদরাও  দক্ষিণ চব্বিশ  পরগনা ও শহরতলীর  একাধিক জায়গাতে অস্ত্র সরবরাহ করত|
advertisement
advertisement
গোয়েন্দা সূত্রের খবর, অস্ত্র পাচারকারী এই বিশাল চক্রতে আরও অনেকে জড়িত রয়েছে  |  তাদেরকে খোঁজ করছে গোয়েন্দারা | কলকাতা  পুলিশের নগরপাল অনুজ শর্মা  নির্দেশ  দেন  ক্রাইম  বৈঠকে , প্রতিটি থানাকে কড়া  পদক্ষেপ নিতে  হবে |  নির্বাচনের আগে শহরে  বেআইনি  অস্ত্র চোরাচালান  রুখতে বিশেষ কড়া  নজরদারি চালানো হচ্ছে | সঙ্গে " ট্রাবল মঙ্গার্স " অর্থাৎ  যারা এলাকায় গন্ডগোল পাকায়  এবং  " হিস্ট্রি  শিটারদের "অর্থাৎ  যারা বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা,  তোলাবাজি, রাজনৈতিক  দলের হয়ে ঝামেলা  পাকানো সহ নানা মামলায়  একাধিকবার পুলিশের খাতায় নাম উঠেছে ও জেল  খেটেছে  এদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে |
advertisement
এছাড়া শহরে বেআইনি  টাকা বিভিন্ন অসামাজিক  কাজে ভোটের আগে ব্যবহার হয়, তা  রুখতেও বিশেষ পদক্ষেপ কলকাতা  পুলিশের | যেকটা শুটআউট সহ বড়ো গন্ডগোল  হয়েছে সেগুলি খতিয়ে  দেখে  এই  ট্রাবল  মঙ্গের্সদের  ও হিস্ট্রি  সিটার্সদের  চিহ্নিত  করার কাজে থানাগুলিকেও জোর দিতে বলা বলেছে লালবাজার  | সঙ্গে এই কাজে সক্রিয়  হতে বলা হয়েছে লালবাজারের গোয়েন্দা  বিভাগের গুন্ডা দমন শাখাকেও | এই অস্ত্র পাচার  চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে |
advertisement
ARPITA HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নির্বাচনের আগে ফের অস্ত্র চক্রে জড়িত তিনজনকে গ্রেফতার কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement