advertisement

Kolkata Organ Transplant: কলকাতায় ফের অঙ্গদান, দুর্ঘটনায় মৃত ব্যক্তির ৬ অঙ্গদান SSKM-এ!

Last Updated:

Kolkata Organ Transplant: রাস্তা পারাপারের সময় সজোরে ধাক্কা মারে একটি বেপরোয়া দ্রুতগামী বাইক। প্রচুর রক্তক্ষরণ হয়।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
কলকাতা: ফের অঙ্গদানের নজির কলকাতার এসএসকেএম হাসপাতালে। পথ দুর্ঘটনায় মৃত উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা জগদীশ মণ্ডল। কালীঘাটে বাজারে পথ দুর্ঘটনার শিকার হন জগদীশ মণ্ডল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাসিন্দা ৪৮ বছরের জগদীশ মণ্ডল।
রাস্তা পারাপারের সময় সজোরে ধাক্কা মারে একটি বেপরোয়া দ্রুতগামী বাইক। প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে। তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টাতেও জ্ঞান ফেরেনি।
advertisement
বুধবার বিকেলে তার ব্রেইন ডেথ ঘোষণা করে হাসপাতাল। বাড়ির লোককে বৃহষ্পতিবার সকালে হাসপাতালে ডেকে জানানো হয়, তার শরীরের একাধিক অঙ্গ সুস্থ ও সচল। পরিবার অঙ্গদানের সম্মতি দেয়।
advertisement
লিভার ও একটি কিডনি দান করা হবে। এ ছাড়াও হার্ট, অপর কিডনি, স্কিন টিস্যু, কর্নিয়া দান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ৬ টি অঙ্গ দান করতে চলেছেন জগদীশ মণ্ডলের পরিবারের সদস্যরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Organ Transplant: কলকাতায় ফের অঙ্গদান, দুর্ঘটনায় মৃত ব্যক্তির ৬ অঙ্গদান SSKM-এ!
Next Article
advertisement
অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই ! বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের
অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই ! বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের
  • অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই !

  • 'অঙ্গ বঙ্গ কলিঙ্গ-তে একসঙ্গে বিজেপি সরকার গড়বে'

  • বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে BJP সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement