advertisement

Kolkata Metro Rail : ৩৮ বছরের অপেক্ষার অবসান! আড়াই মিনিট পর পর মেট্রো দমদম-টালিগঞ্জ রুটে, সুবিধা বাড়বে যাত্রীদের

Last Updated:

Kolkata Metro Rail : দীর্ঘ ৩৮ বছর পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে থার্ড রেল বদলে ফেলা হবে। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত গড়ে ৫ মিনিট অন্তর মেট্রো চালানো হয়।

মেট্রো চলবে আরও দ্রুত
মেট্রো চলবে আরও দ্রুত
কলকাতা: কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন দমদম থেকে মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ মেট্রো স্টেশন পর্যন্ত বসানো হবে অ্যালুমিনিয়ামের থার্ড লাইন। এর জন্য ইতিমধ্যেই টেন্ডারও জারি করা হয়েছে। দু’বছরের মধ্যে এই কাজ সমাপ্ত হবে। এক্ষেত্রে বলে রাখা দরকার, অ্যালুমিনিয়ামের এই থার্ড লাইন ইতিমধ্যেই ইস্ট-ওয়েস্ট ও জোকা-তারাতলা শাখায় বসানো হয়েছে।
এমনকী আগামী দিনে যে সমস্ত জায়গায় মেট্রো হবে, সেখানেও বসানো হবে। এই অ্যালুমিনিয়াম লাইনের আরও ভাল বিদ্যুৎ সঞ্চালন ক্ষমতা থাকায় এতে বিদ্যুতের ভোল্টেজ ড্রপের কারণে যে শক্তির অপচয় হয় তা কম করার ক্ষমতা রয়েছে। এর ফলে মেট্রো পরিষেবাতে আরও গতি আসবে। যার জেরে যাত্রা সম্পন্ন হতে কম সময় লাগবে এবং অফিস টাইমের মতো ব্যস্ত মুহূর্তে কম সময়ের ব্যবধানে মিলবে পরিষেবা।
advertisement
advertisement
মেট্রো জানাচ্ছে, এতে মেট্রো পরিষেবায় বিদ্যুতের ব্যবহার ৮৪ শতাংশ কমবে। যার ফলে বছরে প্রায় এক কোটি টাকার মতো সাশ্রয় হবে মেট্রো রেলের। এটি বসানোর খরচও স্টিলের থার্ড লাইনের চেয়ে কম। এই কাজ সম্পন্ন হলে সিঙ্গাপুর, বার্লিন, মিউনিখ, ইস্তানবুল লন্ডন, মস্কোর সঙ্গে একই সারিতে চলে আসবে কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখাও। এই কাজ অবশ্য মেড ইন ইন্ডিয়া প্রযুক্তির ব্যবহারও বলা যায়।
advertisement
দীর্ঘ ৩৮ বছর পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে থার্ড রেল বদলে ফেলা হবে। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত গড়ে ৫ মিনিট অন্তর মেট্রো চালানো হয়। যেভাবে যাত্রী সংখ্যা বাড়ছে ও বিভিন্ন দিকে যেভাবে মেট্রোর লাইন সংযুক্ত করা হচ্ছে তাতে মেট্রো চাইছে আগামী দিনে মেট্রো পরিষেবা দেওয়া হোক আড়াই মিনিট অন্তর।
advertisement
এই প্রযুক্তিগত পরিবর্তন ভীষণ দরকার। আপাতত সেই কাজ শুরু হল। অন্যদিকে মেট্রো রেলের খরচ যেভাবে বেড়েছে আয়ের তুলনায় তাতে মেট্রো পরিষেবায় ফাঁক না রেখে ধাপে ধাপে ব্যয় কমাতে চাইছেন তারা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail : ৩৮ বছরের অপেক্ষার অবসান! আড়াই মিনিট পর পর মেট্রো দমদম-টালিগঞ্জ রুটে, সুবিধা বাড়বে যাত্রীদের
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement