advertisement

Kolkata News: বেহালার দুর্ঘটনা থেকে শিক্ষা! কীভাবে দুর্ঘটনা এড়াবে শহর? উদ্যোগী পুলকার মালিকরা

Last Updated:

Kolkata News: আরও সতর্ক হতে চাইছে পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আগামী শনিবার, সংগঠনের বার্ষিক সাধারণ সভায় পুলকার ড্রাইভারদের মনের ওপর চাপ কমাতে নতুন ব্যবস্থা আনা হচ্ছে।

কীভাবে দুর্ঘটনা এড়াবে শহর?
কীভাবে দুর্ঘটনা এড়াবে শহর?
কলকাতা: বেহালার দুর্ঘটনার থেকে শিক্ষা নিয়ে আরও সতর্ক হতে চাইছে পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আগামী শনিবার, সংগঠনের বার্ষিক সাধারণ সভায় পুলকার ড্রাইভারদের মনের ওপর চাপ কমাতে নতুন ব্যবস্থা আনা হচ্ছে।
কী ভাবে চাপমুক্ত হয়ে স্টিয়ারিংয়ে হাত রাখবে পুলকারের ড্রাইভাররা? তার পথ বাতলে দেবেন কলকাতার প্রথিতযশা মনোবিদ। সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে বিশ্বে প্রথম স্থান ভারতের। দেশের রাস্তা ও যান চলাচলের বেহাল অবস্থার হাল ফেরাতে যে অধ্যাপক গত কয়েক বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন সেই খড়গপুর আইআইটির ড ভার্গব মৈত্র শনিবারের এই ড্রাইভারদের সচেতনতা শিবিরে হাজির থেকে তাঁদের সতর্কতার পাঠ পড়াবেন।
advertisement
advertisement
একইসঙ্গে, কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টের শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন ড্রাইভারদের উজ্জীবিত করতে এই শিবিরে। ঘাতক রাস্তাকে কতটা নিরাপদ করে রাখা যায় আগামী শনিবার সকালবেলা বিড়লা একাডেমি সভাঘরে সেই অস্ত্রই খুজবে কলকাতা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: বেহালার দুর্ঘটনা থেকে শিক্ষা! কীভাবে দুর্ঘটনা এড়াবে শহর? উদ্যোগী পুলকার মালিকরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement