advertisement

Kolkata: সম্পর্কের 'রক্তাক্ত টানাপোড়েন', কলকাতায় সাতসকালে শ্যুটআউট, হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি

Last Updated:

হরিদেবপুর কালীপদ মুখার্জি রোডে, সকাল ৬.১৫ নাগাদ দুই যুবক মৌসুমী হালদারের পথ আটকায়, তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, তার পরই একজন বন্দুক বার করে

ফরেনসিক নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। কিন্তু সেই বিদ্যেই শেষমেশ তাঁকে নিয়ে গেল অপরাধের পথে! প্রেমিককে খুন করে দেহ গোপন করতে ফরেনসিক জ্ঞান ব্যবহার করলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী!
ফরেনসিক নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। কিন্তু সেই বিদ্যেই শেষমেশ তাঁকে নিয়ে গেল অপরাধের পথে! প্রেমিককে খুন করে দেহ গোপন করতে ফরেনসিক জ্ঞান ব্যবহার করলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী!
কলকাতা:  সাতসকালে কলকাতায় শ্যুটআউট, চাঞ্চল্যকর ঘটনা! সকাল ৬.২০ নাগাদ হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে চলল গুলি। মহিলার পিঠে গুলি লাগে, তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। জানা যায়, ২ যুবক বাইক চালিয়ে আসে, গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ বছর ৩৮-এর মৌসুমী হালদার।
পুলিশ সূত্রে খবর, হরিদেবপুর কালীপদ মুখার্জি রোডে, সকাল ৬.১৫ নাগাদ দুই যুবক মৌসুমী হালদারের পথ আটকায়, তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, তার পরই একজন বন্দুক বার করে! বন্দুক দেখে পালাতে গেলে মৌসুমীর পিঠে গুলি লাগে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই গুলি চালানো হয়েছে। দুষ্কৃতীরা পলাতক। সাতসকালে এমন কাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। আহত মৌসুমী হালদারের ছেলের বন্ধু দেবম নন্দী চৌধুরী জানান, ” গুলি চলে সকাল ৬:৩০ নাগাদ। পিঠে গুলি লেগেছে। সিটি স্ক্যান হয়েছে। যে গুলি চালিয়েছে, সে পাড়ারই লোক।”
advertisement
আহত মৌসুমি হালদার একটি ছোট দোকান চালান৷ ঘটনাস্থলের সামনেই বাড়ি স্থানীয় বাসিন্দা নন্দিতা গুহঠাকুরতার। তিনি বলেন, ” সকালে হঠাৎ টায়ার ফাটার মতো একটা শব্দ কানে আসে, তার পর আহত মহিলার আর্তনাদ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি মাটিতে মহিলা পড়ে রয়েছে।”
advertisement
জানা যায়, সম্পর্কে টানাপোড়েনেই হরিদেবপুরে গুলি! অভিযুক্ত বাবলুর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে মৌসুমীর বাড়িতে অশান্তি! বাবলুর সঙ্গে সম্পর্ক ভাঙার চেষ্টা করেন মৌসুমী আর তাতেই ঘটে বিপত্তি। সোমবার মৌসুমী মর্নিংওয়াকে বেরোলে হামলা চালায় অভিযুক্ত, পিছু ধাওয়া করে গুলি চালিয়ে পালায়।
advertisement
বাবলুর থেকে মৌসুমী টাকা নিয়েছিলেন বলে খবর! বাবলু ও তার সঙ্গীর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
এই ঘটনার কয়েকদিন আগেই, ২৭ অক্টোবর কলকাতায় ফের গুলি চলেছিল। যাদবপুরে এক যুবতীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে তাঁর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। তবে গুলি যুবতীর গায়ে লাগেনি। ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার বিজয়গড় এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই যুবতীর বাড়িতে গিয়ে তাঁর উপর হামলা চালায় প্রাক্তন প্রেমিক। পুলিশ সূত্রে খবর, এক সময়ে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। অভিযোগ, তার পর থেকেই প্রাক্তন প্রেমিকাকে নানা ভাবে উত্ত্যক্ত করত অভিযুক্ত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata: সম্পর্কের 'রক্তাক্ত টানাপোড়েন', কলকাতায় সাতসকালে শ্যুটআউট, হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement