advertisement

Kolkata Metro: দোলযাত্রায় মেট্রো পরিষেবায় পরিবর্তন, মঙ্গলবার দুপুর থেকে মিলবে পরিষেবা!

Last Updated:

দোলযাত্রা উপলক্ষে আগামী মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, শহরের সব মেট্রো করিডরে পরিবর্তিত সূচিতে পরিষেবা চালাবে Metro Railway, Kolkata। উৎসবের দিনে যাত্রী চাপ তুলনামূলক কম থাকায় সকালবেলার পরিবর্তে দুপুরের পর থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। তবে সব লাইনে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। ব্লু লাইন (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম)

News18
News18
কলকাতা: দোলযাত্রা উপলক্ষে আগামী মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, শহরের সব মেট্রো করিডরে পরিবর্তিত সূচিতে পরিষেবা চালাবে Metro Railway, Kolkata। উৎসবের দিনে যাত্রী চাপ তুলনামূলক কম থাকায় সকালবেলার পরিবর্তে দুপুরের পর থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। তবে সব লাইনে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। ব্লু লাইন (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম)
এই লাইনে স্বাভাবিক ২৭২টির বদলে মোট ৬০টি মেট্রো চলবে (৩০টি আপ ও ৩০টি ডাউন)।
প্রথম মেট্রো দুপুর ২টা ৩০ মিনিটে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে এবং একই সময়ে শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকেও ছাড়বে।
advertisement
তবে ওই দিন রাত ৯টা ৩৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের উদ্দেশে নির্ধারিত একটি মেট্রো বাতিল থাকবে।
advertisement
গ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ)
এই রুটে চলবে ৪৫টি পরিষেবা (২৩টি আপ, ২২টি ডাউন), যেখানে স্বাভাবিক দিনে চলে ২২৮টি।
হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ৩টায়, আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ৩টা ২ মিনিটে।
ইয়েলো লাইন (নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর)
এই লাইনে মোট ৪৪টি মেট্রো চলবে (২২টি আপ ও ২২টি ডাউন)।
advertisement
নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টা ৩৮ মিনিটে এবং বিমানবন্দর দিক থেকে প্রথম পরিষেবা শুরু হবে দুপুর ৩টায়।
পার্পল লাইন (জোকা–মাঝেরহাট)
এই রুটে চলবে ৩৮টি পরিষেবা (১৯টি আপ ও ১৯টি ডাউন), যেখানে স্বাভাবিক দিনে ৮৪টি মেট্রো চলে।
জোকা থেকে প্রথম মেট্রো দুপুর ২টা ৪০ মিনিটে এবং মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে বিকেল ৩টা ৪ মিনিটে।
advertisement
অরেঞ্জ লাইন (কবি সুভাষ–বেলেঘাটা)
এই লাইনে মোট ২৮টি পরিষেবা চলবে (১৪টি আপ ও ১৪টি ডাউন)।
কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টা ৩০ মিনিটে এবং বেলেঘাটা থেকে প্রথম মেট্রো শুরু হবে বিকেল ৩টায়।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দোলযাত্রার দিনে উৎসবের আবহে যাত্রীদের নিরাপদ, সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রা নিশ্চিত করতেই এই পরিবর্তিত সূচিতে পরিষেবা চালানো হবে। যাত্রীদের আগেভাগেই সময়সূচি দেখে যাত্রার পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: দোলযাত্রায় মেট্রো পরিষেবায় পরিবর্তন, মঙ্গলবার দুপুর থেকে মিলবে পরিষেবা!
Next Article
advertisement
Nandigram Voter List: ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? চূড়ান্ত তালিকার সঙ্গেই সামনে এল তথ্য
ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? সামনে এল তথ্য
  • নন্দীগ্রাম থেকে বাদ গেল ১০৯৪৮ জন ভোটারের নাম৷

  • খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে ১০৯৪৮টি নাম বাদ৷

  • ভবানীপুরে বাদ যায় ৪৭ হাজার ৯৪ জনের নাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement