Kolkata Metro: শহরে ফের মেট্রো বিভ্রাট, গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত বন্ধ রইল মেট্রো পরিষেবা... অফিস টাইমে ভোগান্তি
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Edited by:Pune Mon
Last Updated:
১২টা ৬ মিনিটে পরিষেবা স্বাভাবিক হয়। ১২টা ১০ মিনিটে ডাউন লাইনে গিরিশ পার্ক থেকে ছাড়ে কবি সুভাষগামী মেট্রো।
কলকাতা: শহর কলকাতায় ফের মেট্রো বিভ্রাট। শুক্রবার সকালে গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা আধ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রাখা হয়। অফিস যাওয়ার সময়ে এমন দুর্ভোগে পড়ে কার্যত নাজেহাল হয়ে যান যাত্রীরা। ১২টা ৬ মিনিটে পরিষেবা স্বাভাবিক হয়। ১২টা ১০ মিনিটে ডাউন লাইনে গিরিশ পার্ক থেকে ছাড়ে কবি সুভাষগামী মেট্রো।
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনের মধ্যে যান্ত্রিক গোলযোগের কারণেই পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
advertisement
কলকাতা মেট্রোর এই গোলযোগ প্রায়ই চলছে। এর আগে গত শনিবার সকালেও মেট্রো চলাচল ব্যাহত হয়। কালীঘাটে যান্ত্রিক গোলযোগের কারণেই হয় এই বিভ্রাট। আজও সকাল সকাল মেট্রো চলাচলে সমস্যা দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 15, 2023 1:08 PM IST









