advertisement

বছর কাটলেও ক্ষত মেলায়নি বউবাজারের বাসিন্দাদের! কবে ঘরে ফিরতে পারবেন জানেন না কেউই

Last Updated:

ট্রাম লাইন থেকে পায়ে হেঁটে দুর্গা পিতুরী লেনে ঢুকলেই দেখা মিলবে। গভীর ক্ষত নিয়ে অলস দুপুরে আজও দাঁড়িয়ে একের পর এক ক্ষতিগ্রস্ত বাড়ি।

* কেমন আছে বউবাজার! 
* কেমন আছে বউবাজার! 
কলকাতা: ট্রাম লাইন থেকে পায়ে হেঁটে দুর্গা পিতুরী লেনে ঢুকলেই দেখা মিলবে। গভীর ক্ষত নিয়ে অলস দুপুরে আজও দাঁড়িয়ে একের পর এক ক্ষতিগ্রস্ত বাড়ি। সান্ত্বনা দেওয়ার মতো বৃষ্টির জল আস্তে আস্তে ভিজিয়ে দিয়ে যাচ্ছে ঘুণ ধরা দেওয়াল আর অনাদরে পড়ে থাকা কড়ি-বর্গাগুলোকে। আপৎকালীন শ্যাফটের পাশে দাঁড়িয়ে থাকা পরিতোষ কর বলছেন, “এ আর নতুন কী? ক্যালেন্ডারের পাতায় তো ছ’টা বছর হয়ে গেল। আমরা কি আদৌ বাড়ি ফিরে পাব আর?”
এরকমই এক আগস্ট মাসে, ছয় বছর আগে, এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছিল বউবাজারের একাধিক বাসিন্দাকে। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়েছিল ৩১ আগস্ট। ১ সেপ্টেম্বর সকালে যখন এলাকায় দিনের আলো প্রবেশ কর‍তে শুরু করেছিল, তখনই বোঝা গিয়েছিল বিপর্যয়ের প্রভাব ও প্রসার কতটা হতে পারে। প্রশ্ন উঠেছিল আদৌ শেষ হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প?
advertisement
আরও পড়ুন: পুজো স্পেশ্যাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের, এই ৩ স্টেশনে টিকিট পাওয়া এখন হাতের মুঠোয়! বড় খবর
কোনও দিন মেট্রো ছুটবে এসপ্ল্যানেড ও হাওড়ার মধ্যে? হাওড়া থেকে শিয়ালদহ হয়ে যাওয়া যাবে সেক্টর ফাইভ অবধি? সব প্রশ্নের জবাব দিয়ে আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু ইস্ট ওয়েস্ট মেট্রোর।
advertisement
মাটির নীচে অহরহ যাত্রা করছে মেট্রো। আর মাটির উপরে? একরাশ অভিমান, জমে থাকা দুঃখ আর অনেকটা রাগ নিয়ে দাঁড়িয়ে আছে দূর্গা পিতুরী লেন, স্যাকরা পাড়া লেন আরও কত কত বাই লেন। বউবাজারে কাজ শেষ হয়েছে যে জায়গা দিয়ে, সেই বিশালাকার চৌবাচ্চা বা শ্যাফটের বোজানোর কাজ চলছে। একটা বিশালাকার গর্ত অবশ্য আশে পাশের বাড়ির ছাদে উঠলে দেখা যাবে। ওটাই, ওটাই তো আমার বাড়ির জায়গা৷ চোখ মুছতে মুছতে বলছিলেন অসীম বড়াল। বউবাজারের বড়াল বাড়ি৷ ছিল, এখন আর নেই। কবে আবার ফিরে পাবেন সেই বাড়ি যা জানেন না অসীম বাবু। সবার অবশ্য পরিতোষ বাবু বা অসীম বাবুর মতো দুর্ভাগ্য নয়।
advertisement
আরও পড়ুন: ছিলেন শিল্পপতি, কিন্তু সমাজসেবাই ছিল জীবনের প্রধান লক্ষ্য! প্রয়াত লর্ড স্বরাজ পল
এই যেমন গত ১১ আগস্ট বাড়ি ফিরতে পেরেছেন কমলেশ রায়। স্ত্রী’কে নিয়ে আপাতত ব্যস্ত যা রক্ষা পেয়েছিল তাকে ফের সযত্নে লালিত করতে। তবে জানলা দিয়ে বাইরে চোখ রাখছেন না। সবই তো হারিয়েছি, বন্ধু হারিয়েছি, স্বজন হারিয়েছি, প্রতিবেশী হারিয়েছি আর জীবনের ছ’টা মূল্যবান বছর হারিয়েছি।ঘরে ঘরে এমন কাহিনী বউবাজারে। আজ মাটির নীচে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো। আর মাটির উপরে স্মৃতি আর সময় খুঁজবে বউবাজার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বছর কাটলেও ক্ষত মেলায়নি বউবাজারের বাসিন্দাদের! কবে ঘরে ফিরতে পারবেন জানেন না কেউই
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement