advertisement

Kolkata Metro Rail Tunnel: বিনা বাধায় মেট্রোর সুড়ঙ্গ খনন হয়ে গেল রেসকোর্স পর্যন্ত, জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ এগোচ্ছে

Last Updated:

প্রায় ১০ মিটার গভীরতায় এই সুড়ঙ্গ খনন চলছে জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত প্রায় ২.৬৫ কিমি অংশ সুড়ঙ্গ খনন হবে টানেল বোরিং মেশিন দিয়ে।

বিনা বাধায় মেট্রোর সুড়ঙ্গ খনন হয়ে গেল রেসকোর্স পর্যন্ত
বিনা বাধায় মেট্রোর সুড়ঙ্গ খনন হয়ে গেল রেসকোর্স পর্যন্ত
আবীর ঘোষাল, কলকাতা: বিনা বাধায় মেট্রোর সুড়ঙ্গ খনন হয়ে গেল রেসকোর্স পর্যন্ত। টানেল বোরিং মেশিন ‘দুর্গা’ ও ‘দিব্যা’ এসে গেল রেসকোর্স পর্যন্ত। দুর্গা টানেল বোরিং মেশিন খিদিরপুর শ্যাফট থেকে প্রায় ১ কিমি দূরত্ব এসে গিয়েছে। দিব্যা টানেল বোরিং মেশিন খিদিরপুর শ্যাফট থেকে ৬০০ মিটারে এসে গিয়েছে।
প্রায় ১০ মিটার গভীরতায় এই সুড়ঙ্গ খনন চলছে জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত প্রায় ২.৬৫ কিমি অংশ সুড়ঙ্গ খনন হবে টানেল বোরিং মেশিন দিয়ে। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ‘কাট অ্যান্ড কভার’ পদ্ধতিতে সুড়ঙ্গ নির্মিত হবে।
advertisement
advertisement
রেসকোর্স থেকে এবার সুড়ঙ্গ খনন হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত। জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের (পার্পল লাইন) খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৫ কিমি দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গ খোঁড়ার কাজ ২০২৫ সালের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
advertisement
সেন্ট থমাস স্কুলের সামনে নির্মিত শ্যাফ্ট থেকে টানেল বোরিং মেশিন (TBM) ‘দুর্গা’ ও ‘‘দিব্যা’-র মাধ্যমে খিদিরপুর-ভিক্টোরিয়া-পার্ক স্ট্রিট রুটে এই কাজ চলছে। ২০২৬ সালের ডিসেম্বর বা ২০২৭ সালের মার্চের মধ্যে পুরো সুরঙ্গ খোঁড়ার কাজ শেষ হওয়ার আশা রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail Tunnel: বিনা বাধায় মেট্রোর সুড়ঙ্গ খনন হয়ে গেল রেসকোর্স পর্যন্ত, জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ এগোচ্ছে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement