Kolkata Metro: এবার বিদ্যুৎ বিভ্রাটেও থমকাবে না মেট্রো, কমবে যাত্রী দুর্ভোগ! শুরু হল পাইলট প্রজেক্ট
- Reported by:Sudipta Sen
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
প্রায়শই বিদ্যুৎ বিভ্রাটের জেরে থমকে যায় মেট্রো। আর বিদ্যুৎ বিভ্রাট হলেই বন্ধ সুড়ঙ্গের মধ্যেই আটকে যায় মেট্রো। ফলে মেট্রোর মধ্যে দম বন্ধ পরিস্থতির সৃষ্টি হয়। এবার এই ঘটনা থেকে মুক্তি মিলতে চলেছে।
কলকাতা: প্রায়শই বিদ্যুৎ বিভ্রাটের জেরে থমকে যায় মেট্রো। আর বিদ্যুৎ বিভ্রাট হলেই বন্ধ সুড়ঙ্গের মধ্যেই আটকে যায় মেট্রো। ফলে মেট্রোর মধ্যে দম বন্ধ পরিস্থতির সৃষ্টি হয়। এবার এই ঘটনা থেকে মুক্তি মিলতে চলেছে।
কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, বিদ্যুৎ বিভ্রাট হলে ৬.৪ মেগা ওয়াট আওয়ার ব্যাটারি দিয়ে ইলেকট্রিক সাপ্লাই চালু থাকবে মেট্রোতে। ফলে, বিভ্রাট বিভ্রাট থেকে মুক্তি পেতে চলেছে কলকাতা মেট্রো।
আপাতত আজ থেকে ব্লু লাইনের জন্য একটি পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। জানা গিয়েছে, মেট্রো চলাচলের সময় যদি হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে এই মাইক্রো গ্রিড সিস্টেম দিয়েই ব্রেক ডাউন রেকটিকে কাছাকাছি মেট্রো স্টেশনে পৌঁছানো সম্ভব হবে। ফলে, যাত্রী ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন কলকাতা মেট্রো রেলের কর্তারা। কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র এই গোটা বিষয়টি জানিয়েছেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগে বহুবার অফিস টাইম-সহ ব্যস্ত সময়ে একাধিকবার বিদ্যুৎ বিভ্রাটের জেরে থমকেছে মেট্রো। দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম অর্থাৎ (ব্লু লাইনেই) মূলত এই বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা একাধিকবার দেখা গিয়েছে অতীতে। আর তা থেকেই শিক্ষা নিয়ে এবার এই পদক্ষেপ করতে চলেছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো রেলের আশা এই পদক্ষেপের দরুন যাত্রী ভোগান্তি অনেকাংশেই কমবে। ফলে, সমস্যা হলেও তা যাত্রীদের উপর আগের মতো অতটা প্রভাব ফেলবে না বলেই মনে করছেন মেট্রো রেল কর্তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 25, 2026 4:01 PM IST








