advertisement

Park Circus murder: ক্যাফের ভিতরে, রাস্তায় প্রাক্তন স্ত্রীকে কোপাল যুবক! কলকাতায় নৃশংস হত্যাকাণ্ড

Last Updated:

এই ঘটনায় প্রাথমিকভাবে হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দা এবং পথচলতি মানুষ৷ এর পর অবশ্য তাঁরাই ইরতিকাকে ধরে ফেলেন৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: কয়েক মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়েছিল৷ প্রাক্তন স্ত্রীর উপরে আক্রোশ থেকেই প্রথমে একটি ক্যাফের ভিতরে এবং পরে প্রকাশ্য রাস্তাতেই এক তরুণীকে কুপিয়ে খুন করল যুবক৷ সোমবার সন্ধ্যায় এমনই নৃশংস ঘটনার সাক্ষী থাকল কলকাতা৷
পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম আরিবাহ ইকবাল (২৪)৷ তাঁকে খুনের অভিযোগে ওই তরুণীরই প্রাক্তন স্বামী ইরতিকা শাকিব নামে ২৯ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে কড়েয়া থানার পুলিশ৷
জানা গিয়েছে, আরিবাহ এবং ইরতিকার বছর তিনেক আগে বিয়ে হয়েছিল৷ সম্পর্কের টানাপোড়েনে মাস পাঁচেক আগে ওই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়ে যায়৷
advertisement
advertisement
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সন্ধ্যায় দু তিন জন বন্ধুর সঙ্গে পার্ক সার্কাস এলাকারই একটি ক্যাফেতে যান আরিবাহ৷ এর কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় তাঁর প্রাক্তন স্বামী ইরতিকা৷ অভিযোগ, সেখানেই আরিবাহকে উত্যক্ত করতে শুরু করে ইরতিকা৷ দু জনের মধ্যে বচসা শুরু হয়৷ আচমকাই একটি চপার নিয়ে নিজের প্রাক্তন স্ত্রীকে কোপাতে শুরু করে ইরতিকা৷
advertisement
প্রাণে বাঁচতে ওই ক্যাফে থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন আরিবাহ৷ তাঁর পিছু নেয় ইরতিকাও৷ অভিযোগ, বাইরে বেরিয়েও নাসিরুদ্দিন রোডের উপরে আরিবাহকে কোপাতে থাকে ওই যুবক৷
এই ঘটনায় প্রাথমিকভাবে হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দা এবং পথচলতি মানুষ৷ এর পর অবশ্য তাঁরাই ইরতিকাকে ধরে ফেলেন৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আরিবাহ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Park Circus murder: ক্যাফের ভিতরে, রাস্তায় প্রাক্তন স্ত্রীকে কোপাল যুবক! কলকাতায় নৃশংস হত্যাকাণ্ড
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement