advertisement

Kolkata Durga Puja Death: পুজোর শহরে মর্মান্তিক মৃত্যু! বেহালার নামী পুজো মণ্ডপে এসে লুটিয়ে পড়লেন মহিলা দর্শনার্থী! অতি ভিড়ে এমন অঘটন?

Last Updated:

Kolkata Durga Puja Death: পুজোর শহরে মর্মান্তিক মৃত্যু। দক্ষিণ কলকাতার নামী এক পুজো মণ্ডপে ঠাকুর দেখতে গিয়ে প্রাণ গেল এক মহিলার। জানা গিয়েছে, সপ্তমীর মধ্যরাতে প্রতিমা দর্শনে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন। বেহালা নতুন দলের মণ্ডপের এক্সিট গেটের সামনে অসুস্থ হয়ে পড়েন।

News18
News18
কলকাতাঃ পুজোর শহরে মর্মান্তিক মৃত্যু। দক্ষিণ কলকাতার নামী এক পুজো মণ্ডপে ঠাকুর দেখতে গিয়ে প্রাণ গেল এক মহিলার। জানা গিয়েছে, সপ্তমীর মধ্যরাতে প্রতিমা দর্শনে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বেহালা নতুন দলের মণ্ডপের এক্সিট গেটের সামনে অসুস্থ হয়ে পড়েন। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই অসুস্থ মহিলাকে CPR দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা, কিন্তু শেষরক্ষা হয়নি। ক্রমেই অবস্থার অবনতি হতে থাকে, বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেন। হরিদেবপুরের বাসিন্দা মৃতা ওই মহিলার নাম সঙ্গীতা রানা।
পুলিশ জানিয়েছে, হাঁপানির সমস্যা ছিল সঙ্গীতার। এদিন তিনি অসুস্থ হয়ে যাওয়ার ‘গ্রিন করিডর’ করেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সিপিআর সাপোর্টও দেওয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। মৃত মহিলার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ ডুয়ার্সের হটস্পট লুপ পুলে ঘুরতে যাবেন! ‘এই’ নিয়ম না মানলেই বিরাট অঙ্কের জরিমানা
তবে ঘটনার পরে পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। মৃতার এক আত্মীয়ের দাবি, ‘বারবার অক্সিজেন সাপোর্ট চাইলেও ব্যবস্থা নেয়নি পুলিশ। মণ্ডপের ভিতরে এক দর্শনার্থীর সঙ্গে বচসার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। যে অ্যাম্বুল্যান্স আনা হয়েছিল, তাতে অক্সিজেনের ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ পরিবারের।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Durga Puja Death: পুজোর শহরে মর্মান্তিক মৃত্যু! বেহালার নামী পুজো মণ্ডপে এসে লুটিয়ে পড়লেন মহিলা দর্শনার্থী! অতি ভিড়ে এমন অঘটন?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement