advertisement

Kolkata Bidhan Sarani: কলকাতার রাস্তায় মাটির নীচে মহিলার পচাগলা দেহ! বিধান সরণিতে রহস্য

Last Updated:

Bidhan Sarani: বিধান সরণিতে পচাগলা দেহ উদ্ধার। কাশি বোস লেনের মুখে কয়েকদিন আগে ট্রাম লাইনের পাশ থেকে পাইপ লাইনের কাজ হয়। শনিবার সকাল থেকেই সেখানে গন্ধ বেরোতে শুরু করে। তারপরেই মাটি খুঁড়ে উদ্ধার করা হয় দেহ।

কলকাতার রাস্তায় মাটির নীচে মহিলার পচাগলা দেহ! বিধান সরণীতে রহস্য
কলকাতার রাস্তায় মাটির নীচে মহিলার পচাগলা দেহ! বিধান সরণীতে রহস্য
কলকাতা:  বিধান সরণিতে পচাগলা দেহ উদ্ধার। কাশি বোস লেনের মুখে কয়েকদিন আগে ট্রাম লাইনের পাশ থেকে পাইপ লাইনের কাজ হয়। শনিবার সকাল থেকেই গন্ধ বেরোতে শুরু করে। তারপরেই মাটি খুঁড়ে উদ্ধার করা হয় দেহ।
সূত্রের খবর অনুযায়ী, জানা গিয়েছে উদ্ধার হওয়া মৃতদেহ এক মহিলার। মৃতার নাম বা পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঘটনাস্থলে আসে বটতলা থানার পুলিশ। পুলিশ আসার পরেই মাটি খুঁড়ে এক মাঝ বয়সী মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। দ্রুত স্থানীয় কাউন্সিলর ১৭ নম্বর ওয়ার্ডের মোহন গুপ্তাকে খবর দেওয়া হয়।
advertisement
advertisement
কাশী বোস লেনের উপর রাস্তায় কাজ চলছিল। সেই সময় শ্রমিকরাই রাস্তা খোঁড়ার সময় ওই দেহের কিছু অংশ দেখতে পায়। স্থানীয় সূত্রে খবর, ওই দেহে মুখের মধ্যে কিছু গোঁজা ছিল। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
রাস্তার কাজ চলছে কাশি বোস লেনে ক্ষুদিরাম কলেজের কাছে। সেখানেই গর্ত থেকে একটা পচা গলা দেহ পাওয়া গেছে। উদ্ধার হওয়ার পর দেহ পার্শবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। দেহটি এখনও শনাক্ত করা যায়নি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Bidhan Sarani: কলকাতার রাস্তায় মাটির নীচে মহিলার পচাগলা দেহ! বিধান সরণিতে রহস্য
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement