advertisement

‘কিকি ফিভার’ এবার টলিউডেও ! অভিনেত্রীর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:
#কলকাতা: গোটা বিশ্ব জুড়েই সোশ্যাল মিডিয়ায় এখন একটা জিনিসই ভাইরাল ৷ সেটা হল ‘কিকি চ্যালেঞ্জ’ ৷ যে কোনও বিষয়ই আজকাল ‘ভাইরাল’ হতে খুব বেশি সময় লাগে না ৷ আর যখন তাতে সেলিব্রিটিরা জড়িয়ে পড়েন, তখন তো আর কোনও কথাই নেই ৷ হলিউড, টলিউড ঘুরে এবার কিকি চ্যালেঞ্জ আছড়ে পড়ল টলিউডেও ৷ সম্প্রতি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন কলকাতার মডেল অভিনেত্রী দর্শনা বণিক ৷
কী এই চ্যালেঞ্জ ? বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে কাউকে চলন্ত গাড়ি থেকে নেমে মিউজিকের তালে নেচে আবার গাড়ির সিটে গিয়ে বসতে ৷ গাড়িটিকে অবশ্যই চলন্ত অবস্থায় থাকতে হবে ৷ এখানেই উঠেছে প্রশ্ন ৷ কারণ এই চ্যালেঞ্জ খুব একটা ‘সেফ’ নয় বলেই মনে করছেন অধিকাংশ মানুষ ৷ সম্প্রতি মুম্বই পুলিশের তরফ থেকে কিকি চ্যালেঞ্জ নিয়ে ট্যুইটারে সাধারণ মানুষকে সাবধানও করা হয়েছে ৷ তবে এই বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷
advertisement
advertisement
এই চ্যালেঞ্জে নাম লেখাচ্ছেন সারা বিশ্বের সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা প্রত্যেকেই। পিছিয়ে নেই টালিগঞ্জও। দর্শনা তাঁর ‘কিকি চ্যালেঞ্জ’ ভিডিও পোস্ট করতেই তা ভাইরাল ৷ মডেল হিসেবে অত্যন্ত পরিচিত মুখ দর্শনা ‘আসছে আবার শবর’, ‘আমি আসব ফিরে’-র মতো ছবিগুলিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। সম্প্রতি তিনি একটি তেলেগু ছবিতেও অভিনয় করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘কিকি ফিভার’ এবার টলিউডেও ! অভিনেত্রীর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement