advertisement

Kasba Vehicle Physical Abuse Case: কসবায় তরুণীকে অপহরণ করে গাড়িতে শ্লীলতাহানির ঘটনায় ধৃত ৩, এখনও অধরা দুই

Last Updated:

Kasba Vehicle Physical Abuse Case: কসবায় তরুণীকে অপহরণ করে গাড়িতে শ্লীলতাহানির ঘটনায় ধৃত ৩। ধৃতদের নাম আকাশ সিংহ, রাহুল শাহ ,আদিত্য গিরি। এখনও অধরা দুই অভিযুক্ত।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: কসবায় তরুণীকে অপহরণ করে গাড়িতে শ্লীলতাহানির ঘটনায় ধৃত ৩। ধৃতদের নাম আকাশ সিংহ, রাহুল শাহ ,আদিত্য গিরি। এখনও অধরা দুই অভিযুক্ত।
রাতের কলকাতায় গাড়িতে তুলে তরুণীকে অপহরণ করে শ্লীলতাহানির অভিযোগ। শুক্রবার রাত ১১ নাগাদ কালো রঙের গাড়িতে কসবার নিউ বালিগঞ্জ রোড থেকে তরুণীকে অপহরণের অভিযোগ। অভিযুক্ত ৫ জনের মধ্যে ২ জন তরুণীর পরিচিত।
আরও পড়ুন: ক্ষমতায় এল বিএনপি, অথচ বিরাট সুফল ঘরে তুলল আওয়ামি লীগ! হাসিনা দেশ ছাড়ার পর এই প্রথম এমন ঘটনা, অবিশ্বাস্য!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন নির্যাতিতা। একটি ক্যাব ভাড়া করেছিলেন তিনি। কসবার জাহাজ বাড়ি এলাকায় নামেন তিনি। সেই সময় আকাশ সিং ও আরিয়ান সিং নামে স্থানীয় দুই যুবক তাঁকে ডাকে। অভিযোগ, কথাবার্তার মাঝেই নির্যাতিতাকে অপহরণ করা হয়। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোনও। অভিযোগ, গাড়িতেই তরুণীর যৌন নিগ্রহ করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: ভোটের মুখে ‘যুবসাথী’ মাস্টারস্ট্রোক মমতার! দুদিনেই যুবসাথী নিয়ে এমন কাণ্ড ঘটল, উচ্ছ্বসিত গোটা তৃণমূল
অভিযুক্তদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে নির্যাতিতার পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতা জানিয়েছেন, নির্যাতন চালানোর পর তাঁকে আনন্দপুর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। ফিরিয়ে দেওয়া হয় ফোন। এরপর নির্যাতিতা তাঁর বন্ধুকে ফোন করে বিষয়টি জানান। অসুস্থ বোধ করায় বন্ধুর বাড়িতে যান। পরে কসবা থানায় দুই যুবকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ জানান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba Vehicle Physical Abuse Case: কসবায় তরুণীকে অপহরণ করে গাড়িতে শ্লীলতাহানির ঘটনায় ধৃত ৩, এখনও অধরা দুই
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement