advertisement

Kasba Vehicle Physical Abuse Case: কসবায় তরুণী অপহরণ ও শ্লীলতাহানি কাণ্ডে বড় মোড়! প্রক্রিয়াগত ত্রুটির জেরে আলিপুর আদালতে তিন অভিযুক্তের জামিন

Last Updated:

Kasba Vehicle Physical Abuse Case: কসবায় তরুণীকে অপহরণ ও শ্লীলতাহানির অভিযোগে ধৃত তিন অভিযুক্ত—আকাশ সিং, রাহুল সাউ ও আদিত্য গিরিকে জামিন দিল আলিপুর আদালত। অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত তাঁদের হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কসবাঃ কসবায় তরুণীকে অপহরণ ও শ্লীলতাহানির অভিযোগে ধৃত তিন অভিযুক্ত—আকাশ সিং, রাহুল সাউ ও আদিত্য গিরিকে জামিন দিল আলিপুর আদালত। অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত তাঁদের হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে।
অভিযোগে মারধর, শ্লীলতাহানি ও অপহরণের ধারা যুক্ত থাকলেও, আদালতে জানানো হয় এই ধারাগুলির সর্বোচ্চ সাজা সাত বছর। আইন অনুযায়ী এমন ক্ষেত্রে গ্রেফতারের আগে অভিযুক্তদের নোটিস দেওয়া বাধ্যতামূলক, কিন্তু তা করা হয়নি বলে দাবি।
আরও পড়ুনঃ টাকা না ফেরানোর অভিযোগ, সোহমের বিরুদ্ধে হাইকোর্টে প্রযোজক! কী বলছেন অভিনেতা- বিধায়ক?
পাশাপাশি গ্রেফতারের পর কোনও চেকলিস্ট বা কারণ দর্শানোর নথিও দেওয়া হয়নি। এই প্রক্রিয়াগত ত্রুটির ভিত্তিতেই আদালত তিন অভিযুক্তকে জামিন দেয়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন নির্যাতিতা। একটি ক্যাব ভাড়া করেছিলেন তিনি। কসবার জাহাজ বাড়ি এলাকায় নামেন তিনি। সেই সময় আকাশ সিং ও আরিয়ান সিং নামে স্থানীয় দুই যুবক তাঁকে ডাকে। অভিযোগ, কথাবার্তার মাঝেই নির্যাতিতাকে অপহরণ করা হয়। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোনও। অভিযোগ, গাড়িতেই তরুণীর যৌন নিগ্রহ করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba Vehicle Physical Abuse Case: কসবায় তরুণী অপহরণ ও শ্লীলতাহানি কাণ্ডে বড় মোড়! প্রক্রিয়াগত ত্রুটির জেরে আলিপুর আদালতে তিন অভিযুক্তের জামিন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement