advertisement

NRC-র প্রথম ধাপ NPR: কানহাইয়া কুমার

Last Updated:

NRC নিয়ে ফের আক্রমণ শানালেন সিপিআই-এর তরুণ নেতা কানহাইয়া কুমার।

#কলকাতা: NRC নিয়ে ফের আক্রমণ শানালেন সিপিআই-এর তরুণ নেতা কানহাইয়া কুমার। বৃহস্পতিবার কলকাতায় এসে JNU ছাত্রসংসদের প্রাক্তন সভাপতির দাবি,‘এনপিআর-এর প্রথম ধাপই হল এনআরসি ৷’ বিজেপির বিরুদ্ধে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ তুলে তাঁর দাবি, দেশভাগের যন্ত্রণা ফিরিয়ে আনতে চায় তারা।
বৃহস্পতিবার সিপিআই-এর তরুণ নেতা কানহাইয়া কুমার ইন্দ্রজিৎ গুপ্তর জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনায় যোগ দিতে রাজ্যে এসেছিলেন তিনি ৷ সেখানেই মোদি সরকারের নীতির বিরুদ্ধে ফের আরও একবার গর্জে উঠেন তিনি ৷ কানহাইয়া বলেন,  ‘নাগরিকত্ব সংশোধনী আইনের ভিত্তি তৈরি হয়ে যায় ২০০৩ সালেই। NPR-ই NRC-র ভিত্তি। NPR হলেই NRC হবেই ৷’
এদিন সকালে কানহাইয়া কুমারের সভার আগেই উত্তেজনা টিটাগড়ে৷ ব্যারাকপুরে শিল্পাঞ্চলে সভা শুরু আগেই কানহাইয়ার নামে বিতর্কিত পোস্টার লাগানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনায় ৮ বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় ৷ সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরোধিতায় ওই সভার আয়োজক ছিলেন সমাজকর্মী, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মঞ্চ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
NRC-র প্রথম ধাপ NPR: কানহাইয়া কুমার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement