রাতে বাইকে যাচ্ছিলেন যুবক, আচমকা ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়লেন! কালিকাপুরে ভয়াবহ দুর্ঘটনা
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
Bike Accident: দক্ষিণ কলকাতার কালিকাপুর বাইপাসে ডাম্পারের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশের গাফিলতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন। সার্ভে পার্ক থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
কালিকাপুর বাইপাসে ডাম্পারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা! শনিবার রাত প্রায় ১০:৩০ নাগাদ দক্ষিণ কলকাতার কালিকাপুর বাইপাসে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারান এক বাইক আরোহী। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি ডাম্পার আচমকা ধাক্কা মারে বাইকটিকে। ছিটকে পড়েন আরোহী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ঘাতক ডাম্পারটি পালানোর চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেনি। সামনের সিগন্যালেই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা সেটিকে আটক করেন। চালককেও ধরে ফেলেন তাঁরা।
যৌ*না*ঙ্গের লোম পরিষ্কার করা কি একান্ত জরুরি? ৯০ শতাংশ মানুষই ভুল করছেন ! শুনে নিন চিকিৎসকের বক্তব্য
advertisement
advertisement
তবে অভিযোগ উঠেছে, ঘটনার পর প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে মৃতদেহটি রাস্তায় পড়ে থাকলেও, কোনও পুলিশকর্মী সেখানে পৌঁছননি। এই নিয়ে চরম ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
শেষমেশ পুলিশ এসে দেহটি উদ্ধার করে পাঠায় হাসপাতালে। আটক করা হয়েছে ডাম্পারটি এবং তার চালককে। ঘটনার তদন্ত শুরু করেছে সার্ভে পার্ক থানার পুলিশ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 27, 2025 8:06 AM IST









