advertisement

সার্জেন হওয়ার পথে আর বাধা নেই, ভাল আছেন পরিবহ, জানালেন চিকিৎসকরা

Last Updated:
#কলকাতা:   এনআরএসে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রোগীর পরিবারের সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন পরিবহ মুখোপাধ্যায় । হাসপাতালে সফল অস্ত্রোপচার হওয়ার পরও দৃষ্টিশক্তি ও অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত জটিলতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা । তবে আজ ইনস্টিটিউট অফ নিউরোলজির তরফ থেকে জানানো হয়েছে ভালো আছেন পরিবহ ও তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে ।
কয়েকদিন আগেও দৃষ্টিশক্তির সমস্যা ও আতঙ্কে ভুগছিলেন পরিবহ । বলা হয়েছিল পরিবহর সার্জেন হওয়ার স্বপ্নও হয়ত আর পূরণ হবে না । তবে আজ চিকিৎসকরা জানিয়েছেন পরিবহর শারীরিক অবস্থার  অনেকটাই উন্নতি হয়েছে ও কয়েকদিনের মধ্যেই ছাড়া হবে পরিবহকে।
আইএনকের চিকিৎসকরা জানিয়েছেন সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন পরিবহ। আগের মত সাঁতার কাটতে ও সাইকেল চালাতে পারবেন , কোনও সমস্যা হবে না । পাশাপাশি চিকিৎসকরা জানিয়েছেন সার্জেন হওয়ার পথেও আর কোনওরকম সমস্যা হবে না পরিবহর জন্য ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সার্জেন হওয়ার পথে আর বাধা নেই, ভাল আছেন পরিবহ, জানালেন চিকিৎসকরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement