advertisement

JU Arrest: স্বপ্নদীপের মৃত্যুর আগে ক্রমাগত মানসিক চাপ দিয়েছিল দীপশেখর-মনোতোষ, চাঞ্চল্যকর দাবি পুলিশের

Last Updated:

JU Arrest: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও দুই।

স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় ধৃত আরও ২
স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় ধৃত আরও ২
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও দুই। এ নিয়ে মোট তিনজনকে গ্রেফতার করল পুলিশ। রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার ভোরে গ্রেফতার করা হয়েছে দীপশেখর দত্ত, বয়স ১৯। যাদবপুরের অর্থনীতি বিভাগের অর্থনীতি বিভাগের ছাত্র দীপশেখর। গ্রেফতার করা হয়েছে মনোতোষ ঘোষকেও, তার বয়স ২০। মনোতোষও যাদবপুরের সোশিওলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশের দাবি, স্বপ্নদীপ কুণ্ডর মৃত্যুর আগে মানসিক ভাবে চাপ সৃষ্টি করেছিল এই দুই ছাত্র। মনোতোষের গেস্ট হিসেবেই স্বপ্নদীপ যাদবপুরের মেন হস্টেলে ছিলেন। জানা গিয়েছে, আগেই গ্রেফতার হওয়া সৌরভ চৌধুরীই প্রথম স্বপ্নদীপকে হস্টেলে জায়গা পাইয়ে দেবে আশ্বাস দেওয়া হয়েছিল।
advertisement
আরও পড়ুন: স্বপ্নদীপের মৃত্যু কি র‍্যাগিংয়ে? মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই কড়া পদক্ষেপের পথে উচ্চ শিক্ষা দফতর
সৌরভ প্রাক্তনী হওয়ার জন্য হস্টেলে তার নামে কোনও রুম অ্যালোটেড ছিল না। তাই তিনি স্বপ্নদীপকে মনোতোষের গেস্ট হিসেবে রেখেছিলেন। রবিবার গ্রেফতার হওয়া দীপশেখর দত্তের বাড়ি বাঁকুড়ায় এবং মনোতোষ ঘোষের বাড়ি হুগলির আরামবাগে। দীপশেখর ও মনোতোষের পরিবারের দাবি, স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় কোনও ভাবেই ছেলেরা জড়িত থাকতে পারে না।
advertisement
আরও পড়ুন: পড়ে যাওয়ার মুহূর্তে হাত ধরেছিল কাশ্মীরি বন্ধু, কিন্তু হয়নি শেষরক্ষা! স্বপ্নদীপের মৃত্যুর রাতে ভয়ঙ্কর কাণ্ড
শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় ধৃত সৌরভ চৌধুরীকে আগামী ২২ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিন সৌরভকে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক তাকে আগামী ২২ অগাস্ট পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
advertisement
অমিত সরকার
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
JU Arrest: স্বপ্নদীপের মৃত্যুর আগে ক্রমাগত মানসিক চাপ দিয়েছিল দীপশেখর-মনোতোষ, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement