advertisement

১৯ জানুয়ারি থেকে ভেঙে পড়তে পারে রাজ্য সরকারি দফতরের পরিষেবা, হুঁশিয়ারি যৌথ মঞ্চের

Last Updated:

সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে চাকরির দাবিতে আন্দোলনরত কর্মপ্রার্থীদের যৌথ মঞ্চকেও মহা মিছিলে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছিল৷

মুখ্যমন্ত্রীর সময় চাইলেন আন্দোলনকারীরা৷
মুখ্যমন্ত্রীর সময় চাইলেন আন্দোলনকারীরা৷
কলকাতা: আগামী ১৯ জানুয়ারি থেকে রাজ্য সরকারি দফতরে একটানা ধর্মঘট এবং অনশনের হুঁশিয়ারি দিলেন সরকারি কর্মচারীদের একাংশ৷ এ দিন ডিএ-র দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চ৷ সংগঠনের কর্তাদের দাবি, সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এই ধর্মঘটের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে৷
আগামী ১৯ জানুয়ারি ফের একবার মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ৷ শহরের বিভিন্ন প্রান্ত থেকে ওই দিন মিছিল করবেন সরকারি কর্মচারীরা৷ ওই দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন সরকারি কর্মচারীরা৷
advertisement
তাঁদের অভিযোগ, এর আগে মুখ্যসচিবের সঙ্গে দেখা করেও তাঁদের সমস্যার সমাধান হয়নি৷ ফলে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তাঁরা৷ মুখ্যমন্ত্রী দেখা না করলে তাঁরা ১৯ তারিখ থেকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা৷ সেক্ষেত্রে রাজ্য সরকারি দফতরগুলিতে পরিষেবা ব্যাহত হলে তার সম্পূর্ণ দায় রাজ্য প্রশাসনের বলেও দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ৷
advertisement
সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে চাকরির দাবিতে আন্দোলনরত কর্মপ্রার্থীদের যৌথ মঞ্চকেও মহা মিছিলে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছিল৷ যদিও সেই আবেদন ফিরিয়ে দিয়েছে চাকরিপ্রার্থীদের যৌথ মঞ্চ৷ যেহেতু সম্প্রতি শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে, তাই এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের এই মহা মিছিলে যোগ দেবে না তারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
১৯ জানুয়ারি থেকে ভেঙে পড়তে পারে রাজ্য সরকারি দফতরের পরিষেবা, হুঁশিয়ারি যৌথ মঞ্চের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement