advertisement

Jadavpur University: 'বিস্ফোরক'! 'র‍্যাগিং' প্রশ্নে যাদবপুরকে ফের চিঠি পাঠাল ইউজিসি

Last Updated:

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ফের কড়া চিঠি ইউজিসির। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসে ইউজিসির প্রতিনিধি দল। তারপরেই ফের যাদবপুরকে 'বিস্ফোরক চিঠি' ইউজিসির।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ফের কড়া চিঠি ইউজিসির। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসে ইউজিসির প্রতিনিধি দল। তারপরেই ফের যাদবপুরকে ‘বিস্ফোরক চিঠি’ ইউজিসির। ‘র‍্যাগিং আটকানোর জন্য ইউজিসির গাইডলাইন মানেনি যাদবপুর’। ইউজিসির পাঠানো চিঠিতে এমনই উল্লেখ বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
অভিযোগ, “অ্যান্টি র‍্যাগিং কমিটি, অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড গঠনেও নিয়ম মানেনি যাদবপুর। ভর্তি হবার সময় ছাত্রদের একটি র‍্যাগিং সম্পর্কিত বই দেওয়ার কথা ইউজিসি গাইডলাইনে দেওয়া রয়েছে। সেই বইতেও অনেক তথ্য দেওয়া হয়নি বলেও চিঠিতে উল্লেখ ইউজিসির।
advertisement
advertisement
বিশ্ববিদ্যালয় থেকে ফের যে ফাঁকফোকর ধরা হয়েছে তার রিপোর্ট চেয়ে পাঠাল ইউজিসি। র‍্যাগিং আটকানোর ভূমিকায় ইউজিসি যে যাদবপুরের ভূমিকায় অসন্তুষ্ট তাও চিঠিতে বলে দিয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসে ইউজিসি প্রতিনিধি দল। তারপরেই ইউজিসির চিঠি ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়কে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: 'বিস্ফোরক'! 'র‍্যাগিং' প্রশ্নে যাদবপুরকে ফের চিঠি পাঠাল ইউজিসি
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement