advertisement

কনক সরকারকে বহিষ্কারের সুপারিশ যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের

Last Updated:
#কলকাতা: ফেসবুকে সিলড বোতলের সঙ্গে কুমারীত্বের তুলনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পোস্ট ঘিরে ফের বিতর্কের ঝড় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৷ অভিযুক্ত শিক্ষক কনক সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষোভ জমতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় চত্বরে ৷
বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক বৈঠকে কনক সরকারের বহিষ্কারের সুপারিশ করা হয় ৷ বৈঠকে তাঁকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অযোগ্য বলেও উল্লেখ করা হয়েছে ৷ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ওমপ্রকাশ মিশ্র জানান, উপাচার্যের কাছে কনক সরকারের বহিষ্কারের সুপারিশ জানানো হয়েছে ৷ এমনকী, ছাত্র-শিক্ষক বৈঠকে সুপারিশ করা হয় কোনও ক্লাস নিতে পারবেন না কনক সরকার ৷
advertisement
অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, ‘কনক সরকারকে রেয়াত নয়, ওঁর বিভাগ অভিযোগ করলে ব্যবস্থা ৷ ওঁর মন্তব্য বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করেছে ৷ আমিও কালিমালিপ্ত হয়েছি ৷ অধ্যাপক এমন মন্তব্য করবেন? এটা ভাবতেই পারি না ৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কনক সরকারকে বহিষ্কারের সুপারিশ যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement