advertisement

Jadavpur University Student Post Mortem Report: কীভাবে মৃত্যু যাদবপুরের তৃতীয় বর্ষের ছাত্রীর? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত

Last Updated:

গতকাল রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরের জলাশয় থেকে ওই ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
জলে ডুবেই মৃত্যু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রীর৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সেরকমই ইঙ্গিত করা হল৷ শুধু তাই নয়, ওই ছাত্রীর পাকস্থলীতে মদের গন্ধও পাওয়া গিয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ ছাত্রীর শরীরে বড় কোনও আঘাতের চিহ্নও মেলেনি বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷
গতকাল রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরের জলাশয় থেকে ওই ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়৷ হাসপাতালে নিয়ে গেলে ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
ওই ছাত্রী মৃত্যুর আগে মদ্যপান করেছিলেন কি না, তা জানার জন্য তাঁর ছাত্রীর শরীরের ভিসেরার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে৷
advertisement
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে চার নম্বর গেটের কাছে গৌর দাস বাউল ও তাঁর দলকে নিয়ে ‘ড্রামা ক্লাব’ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন পড়ুয়া ও প্রাক্তনীরা। অনুষ্ঠান চলাকালীন রাত ১০ টা ২০ মিনিট নাগাদ কলা বিভাগের ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুরে ওই ছাত্রীর দেহ ভাসতে দেখা যায়৷ উদ্ধারের পর জানা যায় ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়েরই ইংরেজি স্নাতক বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University Student Post Mortem Report: কীভাবে মৃত্যু যাদবপুরের তৃতীয় বর্ষের ছাত্রীর? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement