অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ভর্তির জট কাটলো, জেনে নিন কিভাবে নেওয়া হবে ভর্তি...
Last Updated:
#কলকাতা: অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগে ভর্তির জট কাটলো। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ তাঁদের সিদ্ধান্তের কথা আজ জানিয়ে দিয়েছে।
স্নাতক কলা বিভাগে প্রবেশিকা এবং স্কুলের সর্বশেষ পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। মেধা-তালিকা তৈরির ক্ষেত্রে ৫০% ভর্তি-পরীক্ষা থেকে নেওয়া হবে এবং বাকি ৫০% স্কুল স্তরের সর্বশেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বর থেকে নেওয়া হবে। গত বছর কলা বিভাগে ভর্তি নিয়ে যাদপুরে আন্দোলনে নেমেছিল ছাত্র-ছাত্রীরা। ঘেরাও করা হয়েছিল। সেই সব জটিলতা কাটলো আজ।
Location :
First Published :
May 28, 2019 11:01 PM IST








