Jadavpur University: 'যাদবপুরের জন্য আমি আছি', ছাত্রমৃত্যুর ঘটনায় রাজ্যপালের হাতে তদন্ত কমিটির রিপোর্ট
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
অন্তর্বর্তীকালীন উপাচার্যকে আশ্বস্ত করেন রাজ্যপাল
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট চাইলেন খোদ রাজ্যপাল। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য তদন্ত কমিটির রিপোর্ট তুলে দিয়েছেন রাজ্যপালের হাতে। রাজ্যপালকে অন্তর্বর্তীকালীন উপাচার্য জানান, ” তদন্ত কমিটির রিপোর্টের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন এটি আইনসঙ্গত নয়। র্যাগিং বিরোধী কমিটি ও র্যাগিং বিরোধী স্কোয়াড ছাড়াই এই তদন্ত কমিটি গঠন হয়েছে। তাই এই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। ” অন্তর্বর্তীকালীন উপাচার্যকে আশ্বস্ত করে রাজ্যপাল বলেন, ” আপনি বিশ্ববিদ্যালয়ের জন্য যা ভাল মনে করবেন, তাই করুন। কোনও সমস্যা হলে আমাকে ফোন করবেন। যাদবপুরের জন্য আমি আছি।”
রাজ্যাপাল অন্তর্বর্তীকালীন উপাচার্যকে আরও বলেন, ”ইউজিসির সুপারিশগুলো মানুন। আপনি নির্ভয়ে কাজ করুন। আগামিকালকের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক আপনি নির্ভয়ে করুন। ছাত্রদের সঙ্গেও আলোচনা করবেন। আপনার সঙ্গে আমি আছি। নিরাপত্তার অভাব বোধ করলে আমাকে জানাবেন।” গত শনিবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নোংরামি, নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছিলেন। তার ৪৮ ঘণ্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন উপাচার্যকে পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যপাল।
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 25, 2023 10:45 PM IST








