advertisement

Jadavpur University: প্রথম বর্ষের 'আবাসিক' পড়ুয়াদের বিরুদ্ধেও 'কঠোর'! বড় সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Last Updated:

Jadavpur University: এবার প্রথম বর্ষের আবাসিক পড়ুয়াদের বিরুদ্ধেও কড়া মনোভাব যাদবপুরের। প্রথম বর্ষের কোনও আবাসিক পড়ুয়া হস্টেলে 'গেস্ট' হিসাবে কোনও প্রাক্তনীকে বা বহিরাগতকে রাখলে সেই প্রথম বর্ষের পড়ুয়ার বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ নেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর
যাদবপুর
কলকাতা: এবার প্রথম বর্ষের আবাসিক পড়ুয়াদের বিরুদ্ধেও কড়া মনোভাব যাদবপুরের। প্রথম বর্ষের কোনও আবাসিক পড়ুয়া হস্টেলে ‘গেস্ট’ হিসাবে কোনও প্রাক্তনীকে বা বহিরাগতকে রাখলে সেই প্রথম বর্ষের পড়ুয়ার বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ নেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
অনেক ক্ষেত্রেই প্রাক্তনীরা বা বহিরাগতরা প্রথম বর্ষের পড়ুয়াদের ভয় দেখিয়ে তাদের গেস্ট হিসাবে হোস্টেলে থাকেন। বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করে এই ধরণের একাধিক ঘটনা নজরে এসেছে। বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটির নজরেও এসেছে এই বিষয়টি। তারপরেই অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য বিশ্ববিদ্যালয়কে আবেদন জানানো হয়। অবশেষে সেই সিদ্ধান্ত কার্যকর করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
advertisement
advertisement
হস্টেলগুলিকে এই বিষয় সম্পর্কে জানানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। এই ঘটনার পরেও অনেক প্রাক্তনী বা বহিরাগতরাই দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের গেস্ট হিসাবেও থাকছে বলে নজরে এসেছে বিশ্ববিদ্যায়লের। তাই শুধু প্রথম বর্ষের পড়ুয়া নয়, যেকোনও আবাসিক পড়ুয়ার গেস্ট হিসাবে কোন প্রাক্তনী বা বহিরাগত থাকলেই সেই আবাসিকের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেবে যাদবপুর। এমনটাই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: প্রথম বর্ষের 'আবাসিক' পড়ুয়াদের বিরুদ্ধেও 'কঠোর'! বড় সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement