advertisement

প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভে ৬ ঘণ্টা ধরে বেহাল বাঘাযতীন, দুর্ভোগে স্কুল পড়ুয়া-নিত্যযাত্রীরা

Last Updated:

বাঘাযতীন মোড়ে অবস্থান বিক্ষোভে অনড় প্রাথমিক শিক্ষকেরা ৷

#কলকাতা:  কেটে গিয়েছে ৬ ঘণ্টা ৷ বন্ধ রাস্তার একাংশ ৷ তবু বাঘাযতীন মোড়ে অবস্থান বিক্ষোভে অনড় প্রাথমিক শিক্ষকেরা ৷ বাঘাযতীন মোড়ে মিছিল আটকায় পুলিশ ৷ সেখানে রাস্তায় বসেই প্রতিবাদ-ধর্না শিক্ষকদের ৷ এই অবস্থান বিক্ষোভের ফলে কার্যত গত কয়েকঘণ্টা ধরে যাদবপুর-গড়িয়া যোগাযোগ বিচ্ছিন্ন ৷ রাস্তায় আটকে পড়েছেন স্কুল ফেরত পড়ুয়া থেকে নিত্যযাত্রীরা ৷ সপ্তাহের মাঝে এমন ব্যস্ত রাস্তার একাংশ বন্ধ থাকায় দুর্ভোগ চরমে ৷
শিক্ষকদের বিক্ষোভের ফলে যাদবপুর ৮বি-গড়িয়া ৪৫ নং বাসস্ট্যান্ড রাস্তা বন্ধ ৷ প্রাথমিক শিক্ষকদের ধরনায় ঘুরপথে চলছে যানবাহন ৷ পাটুলি দিয়ে ঘুরপথে যানবাহন যাচ্ছে বাইপাসে৷সুলেখা দিয়েও বাইপাসে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাস-গাড়ি ৷
বুধবার বেতন বৈষম্যের প্রতিবাদে মিছিল শিক্ষকদের ৷ বেতন নিয়ে আলোচনার জন্যে মিছিল করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে রওনা দেন প্রাথমিক শিক্ষকেরা ৷ বাঘাযতীন মোড়ে ব্যারিকেড দিয়ে মিছিল আটকায় পুলিশ। রাস্তায় বসেই প্রতিবাদ-আন্দোলন শুরু করে শিক্ষকরা। অন্যদিকে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরও সমাধানসূত্র না মেলায় নিজেদের জায়গাতেই আন্দোলনে অনড় উস্তির প্রাথমিক শিক্ষকেরা ৷ উস্তির প্রাথমিক শিক্ষকদের আন্দোলনকে সমর্থন অন্য প্রাথমিক শিক্ষকদের ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভে ৬ ঘণ্টা ধরে বেহাল বাঘাযতীন, দুর্ভোগে স্কুল পড়ুয়া-নিত্যযাত্রীরা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement