advertisement

শীত ছাড়াই তিলোত্তমায় বড়দিন, বাড়ল তাপমাত্রা

Last Updated:

সান্তাক্লজের ঝুলিতেও মিলল না শীতের খোঁজ ৷ দিন দুয়েক শীতের আমেজেই মজেছিল মহানগরী ৷ কিন্তু তারপরেই ছন্দপতন ৷ জাঁকিয়ে শীত পড়া তো দূরের ব্যাপার, বদলে উধাও শীতের আমেজও ৷ ফের নিম্নচাপে বন্দি শীত ৷

#কলকাতা: সান্তাক্লজের ঝুলিতেও মিলল না শীতের খোঁজ ৷ বড়দিনেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই মহানগরে ৷ দিন দুয়েক শীতের আমেজেই মজেছিল মহানগরী ৷ কিন্তু তারপরেই ছন্দপতন ৷ জাঁকিয়ে শীত পড়া তো দূরের ব্যাপার, বদলে উধাও শীতের আমেজও ৷ ফের নিম্নচাপে বন্দি শীত ৷
শুক্রবার থেকেই মেঘলা আকাশ ৷ শনিবারও একই পরিস্থিতি ৷ বড়দিনে শীতে জবুথুবু হওয়ার বদলে মোটা সোয়েটার-জ্যাকেটে মোড়া মহানগরীর শরীরে ফুটে উঠছে ঘাম ৷ এক কথায় কড়া শীতে বড়দিন কাটানো এখন অলীক কল্পনায় পরিণত হয়েছে ৷
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি ৷ যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫.৩ ডিগ্রি ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সারাদিন আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন ৷ বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ ও সর্বনিম্ন ৫৮৷
advertisement
advertisement
বড়দিনের পরেও কি শীতের ছোঁয়া পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ? উত্তরে আলিপুর আবহাওয়া দফতরের আশ্বাস, নিম্নচাপ সরলে রবিবার রাতের পর থেকে কমতে পারে তাপমাত্রা ৷
যদিও গত বড়দিনে দশকের উষ্ণতম বড়দিন দেখেছে শহর ৷ তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস । এ বড়দিনেও সেভাবে শীতের দেখা মিলছে না শহরে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শীত ছাড়াই তিলোত্তমায় বড়দিন, বাড়ল তাপমাত্রা
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement