advertisement

ISF: ভোটের আগে জেগে উঠল ISF, লক্ষ্য ভিক্টোরিয়া হাউজের সভা! আদালত কী বলল?

Last Updated:

ISF: গত বছর রানি রাসমণি রোডের সভায় গন্ডগোলের এবং পুলিশকে মারধরের অভিযোগ।

আসরে আইএসএফ
আসরে আইএসএফ
কলকাতা: ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে চেয়ে আদালতে আইএসএফ। অন্য দল সভা করতে পারলে আইএসএফ কেন নয়? প্রশ্ন বিচারপতির। সমর্থক কমিয়ে, পুলিশ বাড়িয়ে ওখানেই হোক সভা। প্রাথমিক পর্যবেক্ষণে জানাল আদালত। আদালতের প্রশ্নের মুখে সমর্থকদের পূর্বের ভূমিকা।
গত বছর রানি রাসমণি রোডের সভায় গন্ডগোলের এবং পুলিশকে মারধরের অভিযোগ। গত বছর কী ঘটেছিল এবং কেন ঘটেছিল, আগামিকালের মধ্যে তার ব্যাখ্যা দিতে হবে আইএসএফ-কে। তৃণমূল বা অন্যান্য দল সভা করে, কিন্তু তাদের বিরুদ্ধে গন্ডগোলের অভিযোগ ওঠে না। আইএসএফ-এর আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর।
advertisement
advertisement
কেউ উস্কানি দিতে পারে, কিন্তু নিজের সমর্থকদের আটকানো কার কাজ? আইএসএফ এর আইনজীবীকে উদ্দেশ্য করে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। ওই জায়গায় সভা করতে বারণ করছে না আদালত। কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে বিধিনিষেধ আরোপ করুক আইএসএফ। সমর্থক নিয়ে আসার ক্ষেত্রে নিজেরাই বিধিনিষেধ আরোপ করুক দল। পরামর্শ আদালতের।
advertisement
ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে সরিয়ে অন্যত্র করা হোক সভা। সওয়াল রাজ্যের। আগামিকাল নিজেদের অবস্থান জানাবে আইএসএফ এবং পুলিশ। আগামিকাল ফের শুনানি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ISF: ভোটের আগে জেগে উঠল ISF, লক্ষ্য ভিক্টোরিয়া হাউজের সভা! আদালত কী বলল?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement