advertisement

'ট্রাম্প হিটলারের থেকেও খারাপ! বিশ্ব দখল করছে', ভারত কোন পথে? কী মত ইমন কল্যাণ লাহিড়ীর

Last Updated:

ইরানের উপর যৌথভাবে হামলা চালিয়েছে আমেরিকা-ইজরায়েল৷ নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই৷ এ বিষয়ে আগামী দিনে ভারতের কী করা উচিত তা জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (International Relation) বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডঃ ইমনকল্যাণ লাহিড়ী৷

মাদুরো বন্দি, খামেইনি মৃত, শক্তিধর মার্কিনি আগ্রাসনের সামনেই মাথা নোয়াবে একের পর এক দেশ? কী করা উচিত ভারতের?
মাদুরো বন্দি, খামেইনি মৃত, শক্তিধর মার্কিনি আগ্রাসনের সামনেই মাথা নোয়াবে একের পর এক দেশ? কী করা উচিত ভারতের?
কলকাতা: রাশিয়া-ইউক্রেন সমস্যা এখনও মেটেনি৷ তার মাঝেই যুদ্ধ পরিস্থিতি মধ্য প্রাচ্যে৷ ইরানের উপর যৌথভাবে হামলা চালিয়েছে আমেরিকা-ইজরায়েল৷ পাল্টা হামলা করেছে ইরানও৷ ইতিমধ্যে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি৷ কিছুদিন আগেই মার্কিন সেনার হাতে বন্দি হয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো৷
বিশ্বজুড়ে তৈরি হওয়া টালমাটাল পরিস্থিতির জন্য দায়ী কে? এই কী তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত? এ বিষয়ে আগামী দিনে ভারতের কী করা উচিত? এমন বহুবিধ প্রশ্নের উত্তরে তাঁর মতামত জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (International Relation) বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডঃ ইমনকল্যাণ লাহিড়ী৷
advertisement
advertisement
তিনি বলেন, ‘‘তৃতীয় বিশ্বযুদ্ধের আর কিছু বাকি নেই, সবচেয়ে শক্তিমান দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নতিস্বীকার করে নিচ্ছে, তাই বিশ্বযুদ্ধের সম্ভবনা নেই। ট্রাম্প হিংস্র, হিটলারের থেকেও খারাপ। একের পর এক রাষ্ট্রপ্রধান কে যেভাবে বন্দি করছে , হত্যা করছে তা খুব খারাপ। আজ যে ক্ষমতা মার্কিনের কাছে আছে, তাতে তারাই বিশ্বকে শেষ করবে। ’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘বিশ্বায়নের যুগ, এর থেকে শিক্ষা নিয়ে ভারতকে দেশীয় উৎপাদন এবার বাড়াতে হবে। দেশীয় কার্যকলাপ বাড়াতে হবে। একটার পর একটা মানবিক অবমাননা হচ্ছে।আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘিত হচ্ছে। ভারত যদি এর নিন্দা না করে ভুল হবে। আজ ডোনাল্ড ট্রাম্প বা ইজরায়েল কেন্দ্রিক ভারতের নীতি খুব ভাল হবে বলে মনে হয় না। ভারত শান্তিপূর্ণ দেশ, ঐতিহ্যশালী ভারতের নিজস্ব নীতি নিয়ে আসা উচিত।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'ট্রাম্প হিটলারের থেকেও খারাপ! বিশ্ব দখল করছে', ভারত কোন পথে? কী মত ইমন কল্যাণ লাহিড়ীর
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement