advertisement

আইপিএলের বাকি ম্যাচগুলোতে কেকেআর পাচ্ছে না সাকিবকে

Last Updated:

আইপিএলের বাকি ম্যাচগুলো আর খেলা হবে না কলকাতা নাইট রাইডার্সের সাকিব আল হাসানের ৷

#কলকাতা: দেশের হয়ে খেলতে আইপিএলের বাকি ম্যাচগুলো আর খেলা হবে না কলকাতা নাইট রাইডার্সের সাকিব আল হাসানের ৷ এবছর এখনও পর্যন্ত এমনিতেই খুব বেশি ম্যাচে সুযোগ পাননি সাকিব ৷ শেষপর্যন্ত দেশেই ফিরে গেলেন তিনি ৷ ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই এক দিন আগে বাংলাদেশে উড়ে গিয়েছেন সাকিব ৷ শুক্রবার মুস্তাফিজুর ও অধিনায়ক মাশরাফি মোর্তাজার সঙ্গে ইংল্যান্ডের উদ্দেশ্য পাড়ি দেবেন সাকিব।
কেকেআর যেমন আইপিএলের বাকি ম্যাচগুলিতে সাকিবকে পাচ্ছে না ৷ তেমনি সানরাইজার্স হায়দরাবাদও পাচ্ছে না পেসার মুস্তাফিজুরকে ৷ তিনিও ইতিমধ্যেই ফিরে গিয়েছেন দেশে ৷ এবারের আইপিএলে মাত্র একটি ম্যাচেই খেলার সুযোগ পান মুস্তাফিজুর। কিন্তু, ওই ম্যাচে সেভাবে দাগ কাটতে পারেননি তিনি ৷ গত বছর অবশ্য আইপিএলে ১৬টা উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন মুস্তাফিজুর ৷ কিন্তু এবছর এক ম্যাচের বেশি সুযোগই পেলেন না বাংলাদেশের বাঁ হাতি পেসার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আইপিএলের বাকি ম্যাচগুলোতে কেকেআর পাচ্ছে না সাকিবকে
Next Article
advertisement
Pakistan-Afghanistan War News: আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের ! কাবুলে ‘নরকযজ্ঞ’ ! মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি
আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের ! কাবুলে ‘নরকযজ্ঞ’ ! মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি
  • কাবুলে ‘নরকযজ্ঞ’ !

  • আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের !

  • মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement